Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কিছু একটা গোপন করা হচ্ছে, আমি কনফিউজড,বলছেন সুতন্দ্রার মা

"আমরা সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে বলছি সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক আমাদের গাড়ি হোক যেই অপরাধ করুক তার ঠিক ঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।ঠ

কিছু একটা গোপন করা হচ্ছে, আমি কনফিউজড,বলছেন সুতন্দ্রার মা

সুতন্দ্রার মা-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 26 February 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: "কিছু একটা গোপন করা হচ্ছে, কে করছে কেন করছে বলতে পারব না",বলছেন সুতন্দ্রার মা তনুশ্রী চ্য়াটার্জি। বুধবার তিনি বলেন, "আমরা সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে বলছি সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক আমাদের গাড়ি হোক যেই অপরাধ করুক তার ঠিক ঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক। আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন এত জোরে কেন চালাচ্ছিল। ও তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না।কে আসল দোষী সেটা পুলিশ তদন্ত করুক।"

রবিবার রাতে তিন সঙ্গীকে নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুতন্দ্রারা। অভিযোগ, দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর তাদের গাড়িকে ধাওয়া করে একটি সাদা গাড়ি। যে গাড়িতে কয়েকজন মদ্যপ ছিলেন। সুতন্দ্রাকে নিয়ে কটূক্তি করতে থাকে তারা।এরপরই ধাওয়া করলে দুর্ঘটনায় পড়ে সুতন্দ্রার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর আসার পরেই ভেঙে পড়েন সুতন্দ্রার মা তনুশ্রী। মাত্র ছমাস আগে হারিয়েছেন স্বামীকে। একমাত্র মেয়েকে নিয়ে যখন ঘুরে দাঁড়ানোর লড়াই করছিলেন, সেই সময় বিনা মেঘে বজ্রপাত। 

এদিন তিনি বলেন, "আমার মেয়ে গেছে, মেয়েটা আমার। তাই সন্দেহ হচ্ছে।সিসিটিভি দেখে আরও সন্দেহ বাড়ছে।মেয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাজে কোনও সমস্যা ছিল বলে শুনিনি। তবে ওদের কাজ ওরাই জানত।"

সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কী হয়েছিল সেটা আমরা ফুটেজ দেখছি। তাতে মনে হল অনেক কিছুই হচ্ছে। যে ঘটনা ঘটেছে তাতে ৯ জন প্রত্যক্ষদর্শী। আমার ভাগ্নি মারা গেছে। দিদি যা বলেছে সেটা যা শুনেছে সেটাই বলেছে। হয়তো ভাষাটা তাঁর ছিল। ইভটিজিং হয়েছে না হয়েছে সেটা ওই নয়জনই বলতে পারবে। কিন্তু হাইওয়েতে ইভটিজিং কমন।আমার আত্মীয়দের সঙ্গে হয়েছে। তাই বলতে পারি। এর বিরুদ্ধে লড়াই হওয়া দরকার।একটা দৃষ্টান্ত মূলক কিছু করা দরকার।"


```