Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাদ ডিঙিয়ে জানলা ভেঙে ঘরে ঢুকল চোর, ১২ লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট

আলমারি খুলে নগদ ১২ লক্ষ টাকা ও আড়াই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর।

ছাদ ডিঙিয়ে জানলা ভেঙে ঘরে ঢুকল চোর, ১২ লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট

চুরির খবর শুনেই পৌঁছে যায় পুলিশ। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 19 July 2024 17:14

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: এসি চালিয়ে সপরিবারে ঘুমোচ্ছিলেন বাড়ির কর্তা। ছাদ ডিঙিয়ে পাশের ঘরের ছোট জানলা ভেঙে ঘরে ঢোকে চোর। এরপর আলমারি খুলে নগদ ১২ লক্ষ টাকা ও আড়াই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীরা সংখ্যায় একাধিক ছিল বলেই পুলিশের অনুমান। 

বৃহস্পতিবার গভীর রাতে সাঁকরাইলের ধুলাগড়ে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। হাজিসাহেব পাড়ায় থাকেন জরির দোকানের মালিক মিরজাহান সেপাই। রাতে ভ্যাপসা গরম থাকায় পরিবারের সবাইকে নিয়ে মিরজান এসি ঘরে ঘুমোতে যান। পাশের ঘরে আলমারিতে ছেলে এবং মেয়ের বিয়ের জন্য যাবতীয় টাকা এবং সোনার গয়না রাখা ছিল। ছিল ব্যবসার কিছু টাকাও। ছাদ টপকে বাড়িতে ঢোকে চোর। এরপর ছোট জানলা ভেঙে পাশের ঘরে ঢুকে চাবি খুঁজে বের করে। আলমারির খুলে বারো লাখ টাকা নগদ এবং আড়াই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। 

শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর চুরির ঘটনাটি পরিবারের লোকেদের নজরে আসে। তাঁরা দেখেন, আলমারি খোলা। সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে। খোয়া গেছে টাকা ও সোনার গয়না। সঙ্গে সঙ্গে ধুলোগড় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ী মিরজাহান সেপাই জানান, ছেলে ও মেয়ের বিয়ের ঠিক হয়ে গেছে। সেজন্য টাকা ও গয়না বাড়ির আলমারিতে এনে রেখেছিলেন। যা কয়েকজন পরিচিত জানতেন। তাই পরিচিতদের দিকেই সন্দেহের আঙুল উঠেছে। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। 

এসিপি সাউথ অরিজিৎ পাল চৌধুরী জানান, যেভাবে চোরেরা আলমারির চাবি খুঁজে বের করে তা দেখে অনুমান তারা মিরজানের পরিচিত। সর্বস্ব চুরি যাওয়ায় মিরজাহান এখন বুঝতে পারছেন না কীভাবে ছেলে এবং মেয়ের বিয়ে দেবেন। 


```