Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কপিকলের সাহায্যে কুয়োয় ভেসে থাকলেন অশীতিপর বৃদ্ধা, উদ্ধারের পরই বললেন 'চা খাবো'

শোভারানিদেবী বাড়িতে একাই থাকেন। তাঁর ছেলে সুব্রত বন্দ্যোপাধ্যায় পরিবার নিয়ে থাকেন কলকাতায়। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় তাঁর নিয়মিত দেখাশোনা করেন।

কপিকলের সাহায্যে কুয়োয় ভেসে থাকলেন অশীতিপর বৃদ্ধা, উদ্ধারের পরই বললেন 'চা খাবো'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 April 2025 00:07

দ্য ওয়াল ব্যুরো: এককথায় বলতে গেলে, জীবনের প্রতি অসম্ভব টান আর অদম্য মানসিক শক্তির এক নজির হয়ে থাকবেন হুগলির পাণ্ডুয়ার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ার বছর ৮৫-র শোভারানি বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে কপিকল দিয়ে জল তুলতে গিয়ে গভীর পাতকুয়ায় পড়ে যান তিনি। কয়েক ঘণ্টা কেউ তাঁকে উদ্ধার করতে পারেননি। এতটা সময় তিনি কিন্তু জলে ভেসে ছিলেন কপিকলের দড়ি আঁকড়ে। শেষে দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার হন বৃদ্ধা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালে সিস্টারদের কাছে দাবি করেন—'চা খাবো!'

শোভারানিদেবী বাড়িতে একাই থাকেন। তাঁর ছেলে সুব্রত বন্দ্যোপাধ্যায় পরিবার নিয়ে থাকেন কলকাতায়। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় তাঁর নিয়মিত দেখাশোনা করেন। শনিবার দুপুরেও বর্ণালীদেবী তাঁকে ভাত খাইয়ে নিজের বাড়িতে খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, বাড়িতে নেই দিদিমা। খোঁজাখুঁজির পরে কুয়োর মধ্যে উঁকি মেরে দেখা যায়, শোভারানি কুয়োয় পড়ে গেছেন, তবে প্রাণপণে দড়ি ধরে ভেসে আছেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে খবর দেওয়া হয় বৈঁচীগ্রাম পুলিশ ফাঁড়িতে।

খবর পেয়ে আসে দমকল বাহিনী। পাণ্ডুয়া থেকে এসে মই নামিয়ে দড়ি বেঁধে কুয়োয় নামেন দমকল কর্মীরা। বুদ্ধিদীপ্তভাবে দড়ি ধরে রাখা বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সেখানে শুয়েই তিনি সোজা বলেন, 'চা খেতে ইচ্ছে করছে!' — আশপাশে থাকা নার্স ও চিকিৎসকদের মধ্যে তখন হাসির রোল।

ছেলে সুব্রত বন্দ্যোপাধ্যায় গ্রামের লোকের কাছ থেকে খবর পেয়েই কলকাতা থেকে সোজা হাসপাতালে চলে যান। মাকে সুস্থ দেখে হাঁফ ছেড়ে বাঁচেন। বলেন, 'মা বাড়িতে একাই থাকেন। তাঁকে দেখাশোনার জন্য লোক আছে। পাতকুয়ায় পড়েছে শুনেই ছুটে এসেছি। এখন ওঁকে সুস্থ দেখে অনেকটা নিশ্চিন্ত।'

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিছক দুর্ঘটনা। সতর্ক না থাকলে বিপদ আরও বড় হতে পারত। তবে বৃদ্ধার উপস্থিত বুদ্ধির জেরে আজ জীবন ফিরে পেলেন তিনি।


```