Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়েশ-ই-মহম্মদের সঙ্গে বাংলা যোগ! সাতসকালে যুবকের খোঁজে হুগলিতে হানা এনআইএ-র

শুক্রবার সকালে আরামবাগের সানা পাড়ায় যুবকের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

জয়েশ-ই-মহম্মদের সঙ্গে বাংলা যোগ! সাতসকালে যুবকের খোঁজে হুগলিতে হানা এনআইএ-র

এনআইএ-র তদন্তকারীদের ছবি

শেষ আপডেট: 13 December 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ! হুগলির আরামবাগে এক যুবকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গেছে, যুবকের নাম সাবিরউদ্দিন আলি। 

শুক্রবার সকালে আরামবাগের সানা পাড়ায় যুবকের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে ওই যুবক বাড়িতে না থাকায় তার খোঁজ মেলেনি। দ্রুত সাবিরকে এনআইএ-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনআই-র অভিযোগ, অভিযুক্ত সাবিরউদ্দিন নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলায় বসেই হোয়াটস অ্যাপ গ্রুপে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত সে। ঘটনার তদন্তে নেমে দেশের আট রাজ্যে চিরুনি তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই তালিকায় উত্তরপ্রদেশ, অসমের মতো নাম জড়িয়েছে বাংলারও। সে কারণেই এদিনের অভিযান বলে সূত্রের খবর।

স্থানীয়দের মতে, এদিন সকালে কয়েকজন এনআইএ আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সানা পাড়ায় আসেন। খোঁজ করতে থাকেন সাবিরউদ্দিনের। পরে সঠিক খবর পেয়ে তদন্তকারীরা যুবকের বাড়িতে পৌঁছে যান। বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে জানা যায়, সে বাড়িতে নেই। 

এলাকার ছেলে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, এমন অভিযোগ শুনে আকাশ থেকে পড়েন স্থানীয়রা। তাদের মতে, সাবির বাইরে কাজ করলেও এলাকায় অত্যন্ত ভাল ছেলে হিসাবে পরিচিত। কারও চোখে চোখ রেখে সে কথাও বলত না সে। বাইরে থাকার কারণে এমন সংগঠনের সঙ্গে যোগাযোগ হয় যুবকের।

তবে বাংলায় বসে জঙ্গি সংগঠনের হয়ে সে কী কাজ করেছে তা জানার চেষ্টা চলছে। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।


```