Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

হাওড়ায় মাঠের মাঝের জলাশয় থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার

জগৎবল্লভপুর মুন্সিরহাট ভূপতিপুর রায়পাড়া এলাকার মাঠে কাজ করছিলেন কেষ্ট শী নামে এক ব্যক্তি। দুপুর দেড়টা নাগাদ হঠাৎই একটা জলা জায়গার পাশে বিবস্ত্র দেহটি পড়ে থাকতে দেখেন তিনি।

হাওড়ায় মাঠের মাঝের জলাশয় থেকে মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার

দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

শেষ আপডেট: 18 November 2024 17:50

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় অজ্ঞাতপরিচয়ের এক মাঝ বয়সী মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য  জগৎবল্লভপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুর মুন্সিরহাট ভূপতিপুর রায়পাড়া এলাকার মাঠে কাজ করছিলেন কেষ্ট শী নামে এক ব্যক্তি। দুপুর দেড়টা নাগাদ হঠাৎই একটা জলা জায়গার পাশে বিবস্ত্র দেহটি পড়ে থাকতে দেখেন তিনি। 

দেহ দেখে আতঙ্কে চিৎকার করেন ওই ব্যক্তি। সেই চিৎকার শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে যায় গ্রামে। গ্রামবাসীরা কেউই ওই মহিলাকে চিনতে পারেননি। পাশের গ্রামের কেউ হলেও হতে পারেন বলে তাঁরা মনে করছেন।

ওই ব্যক্তি জানান, 'মাঠে ঘাস কাটতে গিয়ে ওই মহিলাকে দেখতে পাই। তারপর স্থানীয় শংকরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অফিসে খবর দিই। পঞ্চায়েত অফিস থেকে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন কেউ বা কারা হত্যা করে মাঠের মাঝখানে মৃতদেহ ফেলে রেখে গিয়েছে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আপাতত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তারপরই এই খুনের আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। আশপাশের থানায় মহিলার ছবি পাঠিয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশ।


```