Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়ে বাইক খোয়াল যুবক, বাড়ি ফিরল চোরের রেখে যাওয়া সাইকেলে

চুঁচুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু চোর বা বাইকের সন্ধান পায়নি। জানা গেছে একই সময়ে আরও একটি বাইক চুরির ঘটনাও ঘটে ওই এলাকায়।

দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়ে বাইক খোয়াল যুবক, বাড়ি ফিরল চোরের রেখে যাওয়া সাইকেলে

মোটরবাইক চুরিতে শোরগোল

শেষ আপডেট: 16 January 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দাদার বাড়ি আইবুড়ো ভাত খেতে এসে বাইক চুরি গেল যুবকের। চোরের ফেলে যাওয়া লেডিবার্ড সাইকেল নিয়ে ঘরে ফিরতে হল তাঁকে। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ল চুঁচুড়া ইমামবাজার এলাকায়। 

সৈয়দ মহম্মদ ওয়াসিমের বাড়ি হুগলি ইমামবাড়ায়। ২ রা ফেব্রুয়ারি তাঁর বিয়ে। ওয়াসিম জানান, বুধবার রাত পৌনে দশটা নাগাদ ইমামবাজারে বড়দা সৈয়দ মহম্মদ মুকারমের বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলেন। বাইকটি বাড়ির বাইরে গলিতে রাখা ছিল। সেখানে তাঁর দুই দাদার বাইকও ছিল। খাওয়া দাওয়া করে রাত পৌনে এগারোটা নাগাদ বাইরে বেরিয়ে দেখেন তাঁর বাইক নেই। পাশে একটা লেডিবার্ড সাইকেল রয়েছে।

তিনি বলেন, "এলাকার লোকজনকে জিজ্ঞাসা করি। কেউ কিছু বলতে পারে না। বাইক লক করা ছিল। লক ভেঙে নিয়ে গেছে। হুগলি চুঁচুড়া ব্যান্ডেল বিভিন্ন জায়গায় বিস্তর খোঁজাখুঁজি করি কিন্তু বাইকের সন্ধান মেলেনি। অগত্যা চোরের ফেলে যাওয়া সাইকেল নিয়ে বাড়ি ফিরি। পুলিশকে জানিয়েছি।"

চুঁচুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু চোর বা বাইকের সন্ধান পায়নি। জানা গেছে একই সময়ে আরও একটি বাইক চুরির ঘটনাও ঘটে ওই এলাকায়। কয়েক বছর আগে সাইকেল চুরি বেড়েছিল শহর চুঁচুড়ায়। রাস্তাঘাটে তো বটেই বাড়ি ফ্ল্যাট থেকেও চুরি হচ্ছিল সাইকেল। পুলিশের তৎপরতায় সেই চুরি বন্ধ হয়। আবার শীতের রাতে বাইক চুরির ঘটনায় চিন্তায় শহরবাসী।


```