Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের সঙ্গে ঝগড়া করে রেললাইনে মা, ট্রেনের ধাক্কায় মৃত্যুুর খবরে দিশেহারা ডানকুনির যুবক

ডানকুনি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ বৃহস্পতিবার সকালে  ডানকুনির ১০ নম্বর গেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়েন। পরে তাঁর দেহ উদ্ধার করে বেলুড় জিআরপি।

ছেলের সঙ্গে ঝগড়া করে রেললাইনে মা, ট্রেনের ধাক্কায় মৃত্যুুর খবরে দিশেহারা ডানকুনির যুবক

ছেলের সঙ্গে ঝগড়া করে রেললাইনে মা

শেষ আপডেট: 11 July 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মা। ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যুর খবরে উদভ্রান্তের মতো রেললাইনের উপরে উঠে দেহাংশ কুড়ােতে থাকে ছেলে। ধড় থেকে ছিন্ন হয়ে গেছে মাথা। সেই মাথা ধরে কাঁদতে দেখা যায় তাঁকে। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন আশেপাশের মানুষ। খবর পেয়ে রেল পুলিশ এসে নিরস্ত করে ছেলেকে। বৃহস্পতিবার এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ে ডানকুনির ১০ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায়।
 
ডানকুনি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ বৃহস্পতিবার সকালে  ডানকুনির ১০ নম্বর গেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়েন। পরে তাঁর দেহ উদ্ধার করে বেলুড় জিআরপি।

স্থানীয় বাসিন্দা দিপালী দাস বলেন, "মা ছেলেকে নিয়ে থাকতেন। ছেলে মানসিকভাবে সুস্থ নন। এদিন সকালেও মায়ের সঙ্গে ঝগড়া হয় ছেলের। এরপর ছেলে মাকে ঘরে তালা দিয়ে রেখেছিল। তালা খুলতেই রাগ করে বেরিয়ে এসে রেল লাইনের পাশে বেশ কিছুক্ষণ বসেছিল। তারপর দোকানে জল চেয়ে খান। তারপর ট্রেন আসছে দেখে লাইনে শুয়ে পড়েন। তাঁর মারা যাওয়ার খবর পেতেই চলে আসেন ছেলে সুখেন। রেললাইনের উপকর উঠে মায়ের দেহাংশ কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।"

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভাবে সুস্থ না হলেও ছেলে সম্ভবত বুঝতে পারে তাঁর মা আর নেই। তাই কাঁদতে থাকেন। তাঁরাই রেল পুলিশ ও ডানকুনি থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে বিরত করে তাঁকে। থানায় নিয়ে যাওয়া হয় সুখেনকে। তাঁর মার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 


```