Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাতা রাখার অছিলায় হোটেল মালিকের মোবাইল ফোন চুরি, সিসি ক্যামেরা দেখে পাকড়াও দুষ্কৃতী

অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ হোটেলের কর্মীরা যখন কেউ ছিলেন না, গণেশও একটু বিশ্রাম নিচ্ছিলেন, সেই যুবক এসে চার্জে বসানো হোটেল মালিকের মোবাইল ফোন ও হাজার দুয়েক টাকা নিয়ে চম্পট দেয়।

ছাতা রাখার অছিলায় হোটেল মালিকের মোবাইল ফোন চুরি, সিসি ক্যামেরা দেখে পাকড়াও দুষ্কৃতী

এই হোটেলেই হয় আজব চুরি

শেষ আপডেট: 2 August 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছাতা রেখে যাওয়ার অছিলায় হোটেল মালিকের মোবাইল ফোন ও টাকা চুরি করল চোর। পরে অবশ্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধরা হল দুষ্কৃতীকে। ছাতা ফেরত নিতে এসেই ধরা পড়ে সে।

ব্যান্ডেল চার্চের সামনের একটি হোটেলে ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে এক যুবক গণেশ দে'র হোটেলে আসেন। হোটেল মালিক গণেশকেই ওই যুবক জিজ্ঞাসা করেন তিনি সেখানে কাজ করেন কিনা। মজার ছলে মালিকও ওই যুবকের কথায় সম্মতি দেন। এরপর ওই যুবক হোটেলে একটি ব্যাগ আর ছাতা রেখে যায়। জানায় পরে এসে নিয়ে যাবে।

অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ হোটেলের কর্মীরা যখন কেউ ছিলেন না, গণেশও একটু বিশ্রাম নিচ্ছিলেন, সেই যুবক এসে চার্জে বসানো হোটেল মালিকের মোবাইল ফোন ও হাজার দুয়েক টাকা নিয়ে চম্পট দেয়। গণেশ ঘুম থেকে উঠে মোবাইল ফোন দেখতে না পেয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেন। দেখেন যে ছাতা রেখে গিয়েছিল সেই যুবক চার্জার থেকে মোবাইল খুলে নিয়ে যাচ্ছে। 

সন্ধে হতেই ছাতা ফেরত নিতে আসে ওই দুষ্কৃতী। তখনই পাকড়াও করা হয় তাঁকে। উদ্ধার হয় মোবাইল ফোন ও টাকা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। বৃষ্টির সময় ছাতা রেখে যাওয়া যে আসলে চুরির ফন্দি তা বুঝতে পারেননি হোটেলে মালিক। যদিও সিসিটিভি থাকায় বমাল ধরা পরে দুষ্কৃতী।


```