Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতী হামলা উত্তরপাড়ায়, জখম দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হল কলকাতায়

মঙ্গলবার গভীর রাতে উত্তরপাড়ায় ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর এবং যুব তৃণমূল কংগ্রেস কর্মী শঙ্খদীপ মণ্ডলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা।

তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতী হামলা উত্তরপাড়ায়, জখম দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হল কলকাতায়

শেষ আপডেট: 1 January 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় তৃণমূলের কর্মীদের উপর দুষ্কৃতী হামলা। ঘটনায় গুরুতর জখম হলেন দুজন। 

মঙ্গলবার গভীর রাতে উত্তরপাড়ার মাখলা অটোস্ট্যান্ডের কাছে ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর এবং যুব তৃণমূল কংগ্রেস কর্মী শঙ্খদীপ মণ্ডলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁদের। বেশি রাতে তাদের কলকাতায় রেফার করা হয়।

পঞ্চায়েতের সদস্য পার্থ নস্করের উপর হামলার পরবর্তী সময় পুলিশ মাখলা সিং পাড়া এলাকা থেকে কয়েকজন দুষ্কৃতীকে আটক করে। অভিযোগ, এরপরেই আনন্দ সিং নামে একজন সশস্ত্র অবস্থায় বেশ কিছু লোক জড়ো করে অটো স্ট্যান্ড এলাকায় আসে। বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।  

বুধবার সকাল থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার প্রতিবাদে মাখলা দিল্লি রোডে অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকরা। অবিলম্বে ওই এলাকায় মাদক ব্যবসা ও দুষ্কৃতী দৌরাত্ম বন্ধের দাবিতে পথে নামেন এলাকার মানুষও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।  


```