
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 February 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: ঘটনা হাওড়া বালির (Howrah Bally)। বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের (Minor Raped) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধৃতের (Arrest) নাম সুকুরু দাস ওরফে চিংড়ি। অভিযুক্ত যুবক নির্যাতিতার প্রতিবেশী।
নাবালিকার বাবা বাড়িতে ফিরে দেখেন মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পেটে হাত রেখে খালি বলছে ব্যথা করছে। সুস্থ-স্বাভাবিক মেয়েটার কী এমন হল, ভয় পেয়ে যান তিনি। শেষে অনেকক্ষণ প্রশ্ন করার পর মেয়েটি ঘটনার কথা জানায় বাবাকে। তখনই বোঝা যায় ধর্ষণের কথা।
কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ। অভিযোগ, ঘটনার দিন বাড়িতে ছিল না কেউ। সেই সুযোগে চিংড়ি বাড়িতে ঢুকে কিশোরীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় কিশোরীকে।
মেয়েকে কান্নাকাটি করতে দেখে বাবা-মা জিজ্ঞাসা করে ঠিক কী হয়েছে! তখনই সমস্ত ঘটনার কথা জানা যায়। এরপরই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নির্যাতিতার বাবার কথায়, "আমার বাবা সদ্যই মারা গেছে। সেই কারণে আমরা প্রথমে ওকে কাঁদতে দেখে ভেবেছিলাম দাদু মারা গেছে বলে হয়তো কাঁদছে। এরপর আমরা বকা দিই। তখন বলে পেটে ব্যথা। পরে আমার বৌদিকে ও বলে ঠিক কী কী ঘটেছে।"
মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে পকসো আইনে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করিয়ে তার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। ধৃতকে আজ আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।