Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীকে ভুল ওষুধ খাইয়ে মারার অভিযোগ, প্রেমিকের দোকান ও বাড়ি ভেঙে দিল জনতা

কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন নাসিম সর্দার। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

স্বামীকে ভুল ওষুধ খাইয়ে মারার অভিযোগ, প্রেমিকের দোকান ও বাড়ি ভেঙে দিল জনতা

শেষ আপডেট: 24 August 2024 15:21

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল। এই অভিযোগে প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি ভেঙে গুড়িয়ে দিলেন এলাকার মানুষ। শুক্রবার রাতে এই ঘটনায় বাঁকড়ার মুন্সিডাঙ্গা সরদার পাড়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং ব়্যাফ। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক। স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশসূত্রে জানা গেছে, মুন্সিডাঙা সরদারপাড়ার জামাকাপড়ের ব্যবসায়ী নাসিম সরদারের (৩৮) স্ত্রীর সঙ্গে ওষুধ দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সরদার ডাক্তারকে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে  দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ দিত বলে অভিযোগ। 

কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন নাসিম সর্দার। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিতেন তিনি তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। ওই ছবি নার্সিংহোমের চিকিৎসককে দেখানো হলে জানা যায়, ওই ওষুধ খাওয়ার ফলেই তাঁর কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়েছে। এতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। 

এই ঘটনায় শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় জনতা। ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। নামানো হয় ব়্যাফ। পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক শেখ মোরসেলেম। 


```