Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাহেশে তোপধ্বনি দিল পুলিশের, গুলির শব্দে থমল রথের চাকা

সকাল থেকেই মাসির বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার পুজো হয়। বিকেল চারটেয় শুরু হয় উল্টোরথের মিছিল। তোপধ্বনি দিয়ে শুরু হয় রথের রশি টানা।

মাহেশে তোপধ্বনি দিল পুলিশের, গুলির শব্দে থমল রথের চাকা

মাহেশ উল্টোরথ

শেষ আপডেট: 15 July 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শ্রীরামপুরে ভিড় উপচে পড়েছিল। রোদ-বৃষ্টির খেলা চলছিল। এমন আবহাওয়ায় নিজের বাড়িতে ফিরলেন মাহেশের জগন্নাথ। তোপ ধ্বনি দিয়ে থামল জগন্নাথ দেবের রথের চাকা।    

সকাল থেকেই মাসির বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার পুজো হয়। বিকেল চারটেয় শুরু হয় উল্টোরথের মিছিল। তোপধ্বনি দিয়ে শুরু হয় রথের রশি টানা। ভিড় উপচে পড়েছিল সেখানে। ভক্তরা সকলেই মাসি বাড়ি থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে নিজ মন্দিরের পৌঁছে দেন। তারপর দুই পুলিশ কর্মী ঐতিহ্য মেনেই তোপধ্বনি দিয়ে রথের চাকা থমকে দেন।  

এদিন এলাকায় শৃঙ্খলা বজায় রাখে পুলিশ মোতায়েন করা ছিল এলাকায়। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদ মর্যাদার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তার মধ্যে চিরাচরিত রীতি মেনে মাহেশের মন্দিরে ফিরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ৬২৮ বছরের এই রথযাত্রার জন্য আবার এক বছরের অপেক্ষা করতে হবে ভক্তদের।


```