Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রেমিককে পুড়িয়ে মারার শাস্তি, যাবজ্জীবন সাজা হল প্রেমিকার

ঘটনার প্রায় ৯ বছরের মাথায় শ্রীরামপুর আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্রাক বিচারক নাইয়ার আজম খান এই নির্দেশ দিলেন।

সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রেমিককে পুড়িয়ে মারার শাস্তি, যাবজ্জীবন সাজা হল প্রেমিকার

শ্রীরামপুর মহকুমা আদালত

শেষ আপডেট: 30 November 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  বিবাহ বিচ্ছিন্না এক মহিলার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল হুগলির জাঙ্গিপাড়ার  শক্তিপদ রায়ের (৫০)। সেই সম্পর্কে অবনতি হওয়ায় এক রাতে প্রেমিকের শরীরে অ্যাসিড ঢেলে পুড়িয়ে খুনের দায়ে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়েছিল আরতি বারিককে। আজ শনিবার শ্রীরামপুর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। ঘটনার প্রায় ৯ বছরের মাথায় শ্রীরামপুর আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্রাক বিচারক নাইয়ার আজম খান এই নির্দেশ দিলেন।

জানা গেছে, ২০১৫ সালের জুন মাসের ১৪ ই জুন মধ্যরাতে জাঙ্গিপাড়া থানার লক্ষণপুর গ্রামে বাড়ির পাশে আশ্রমে ঘুমিয়ে ছিলেন শক্তিপদ। বাড়ির পাশেই থাকতেন বিবাহ বিচ্ছিন্না আরতি বারিক। আরতি শক্তিপদর গায়ে সালফিউরিক অ্যাসিড ঢেলে দেন। অ্যাসিডে ঝলসে যায় শরীর। সেই অবস্থাতেই কোনওমতে শক্তিপদ তার পরিবারকে জানান আরতি তার গায়ে অ্যাসিড ছুঁড়েছে পালিয়েছে। শক্তিপদকে প্রথমে জাঙ্গিপাড়া ও পরে কলকাতা এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৮ জুন তার মৃত্যু হয়। 

ঘটনার তদন্তে নেমে আরতিকে গ্রেফতার করে পুলিশ। শ্রীরামপুর আদালতের সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "ঘটনার তদন্তকারী অফিসার অমল মণ্ডল সঠিক সময়ে চার্জশিট জমা দেন। মৃতের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিকে পাঠান। মামলায় ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত সমস্ত কিছু শুনানির পর আরতি বারিককে দোষী সাব্যস্ত করে শুক্রবার।  আজ যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের জেল হেফাজতের নির্দেশ দেন।"

গ্রেফতারের পর থেকে জেলেই রয়েছে অভিযুক্ত। মৃতের ছেলে জয়ন্ত রায় বলেন, "বাবা অনেক কষ্ট পেয়ে মারা গেছে।বাবার খুনির শাস্তি হলেই বাবার আত্মা শান্তি পাবে। আমরা পুলিশ ও আদালতের কাছে কৃতজ্ঞ।" সরকারি আইনজীবী জানান, এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মৃত্যুকালীন জবানবন্দি এবং ফরেনসিক প্রমাণ। যা পুলিশ ঠিকমতো আদালতে পেশ করতে পেরেছিল। তাই শাস্তি দেওয়া সহজ হল। 


```