Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়া থেকে লেডিস স্পেশাল, শহরের বিভিন্ন গন্তব্য ছুঁয়ে বাস পৌঁছবে বালিগঞ্জ

মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এখন থেকে প্রতিদিন হাওড়া থেকে ছাড়বে এই লেডিস স্পেশ্য়াল বাস। 

হাওড়া থেকে লেডিস স্পেশাল, শহরের বিভিন্ন গন্তব্য ছুঁয়ে বাস পৌঁছবে বালিগঞ্জ

লেডিস স্পেশ্য়াল বাস

শেষ আপডেট: 25 June 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। চালু হল 'লেডিস স্পেশ্য়াল বাস'। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এখন থেকে প্রতিদিন হাওড়া থেকে ছাড়বে এই লেডিস স্পেশ্য়াল বাস। 

মন্ত্রী বলেন, রোজ সকাল সাড়ে ৯টায় হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস ছাড়বে বালিগঞ্জের উদ্দেশে। বাসটি পার্ক স্ট্রিট , এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে। এই বাসের ড্রাইভার পুরুষ হলেও কন্ডাক্টর থাকবেন মহিলা। 

হাওড়া থেকে আপাতত ১টি বাস চালু হল। পরবর্তীকালে যাত্রীর সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।  বিকাল সাড়ে পাঁচটায় আবার বালিগঞ্জ থেকে একই রুট ধরে হাওড়ার দিকে রওনা দেবে এই বাস।

শুধুমাত্র মহিলাদের জন্য বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা।  একজন বলেন, “মাঝে মাঝে এমন পরিস্থিতি হয়, যে বাসের পাদানিতে দাঁড়িয়ে আসতে হয়। শুধু আমাদের জন্য বাসের ব্যবস্থা হলে তা খুবই সুবিধাজনক হবে।” সল্টলেকের দিকেও এমন পরিষেবা চাইলেন অনেকেই।


```