Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু চার শ্রমিকের, এখনও উদ্ধার কাজ চলছে

ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডে রয়েছে ওই ছাঁট কাপড়ের গুদামটি। বৃহস্পতিবার ভোরে বিকট আওয়াজ শুনে ঘুম ভাঙে এলাকার মানুষের। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা।

হাওড়ায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু চার শ্রমিকের, এখনও উদ্ধার কাজ চলছে

শেষ আপডেট: 19 September 2024 11:17

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় গুদামের ছাদ ভেঙে মৃত্যু হল চার শ্রমিকের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, মুকেশ রাম,পিন্টু রাম, রাজু মাহাতো ও ভোলা যাদব। উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপে এখনও কয়েক জনের আটকে থাকার আশঙ্কা। 

ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডে রয়েছে ওই ছাঁট কাপড়ের গুদামটি। বৃহস্পতিবার ভোরে বিকট আওয়াজ শুনে ঘুম ভাঙে এলাকার মানুষের। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। গিয়ে দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে। রাতে ওই ঘুদামে ঘুমিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তাঁরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরাতেই প্রথমে রক্তাক্ত অবস্থায় একজন শ্রমিকের খোঁজ মেলে। হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় আরও তিন জনের দেহ।


```