Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নেতাজির মৃত্যু নিয়ে গুগলের তথ্য বিভ্রান্তিকর, সরকার প্রতিবাদ করুক, দাবি ফরওয়ার্ড ব্লকের

হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের চেয়ারম্যান সুনীল সাহা বলেন, "নেতাজির মৃত্যু নিয়ে তিনটি কমিশন হয়েছে। কেউ স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।"

নেতাজির মৃত্যু নিয়ে গুগলের তথ্য বিভ্রান্তিকর, সরকার প্রতিবাদ করুক, দাবি ফরওয়ার্ড ব্লকের

নেতাজির মৃত্যু বিতর্ক গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 23 January 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি। এটা সবারই জানা। যদি জিজ্ঞেস করা হয় তাঁর মৃত্যু দিন কবে। অনেকেই বলতে পারবেন না। কারণ নেতাজির মৃত্যু দিনের কোনও প্রামাণ্য নথি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়। কিন্তু সেই দাবি নিয়ে অনেক বিতর্ক। এমনকী মুখার্জি কমিশনের রিপোর্টেও প্রমাণ হয়নি নেতাজির মৃত্যুর দিন।

একটা সময় ছিল যখন ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীতে স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের বলতে শোনা যেত নেতাজি ফিরে এসো। কারণ নেতাজির মৃত্যুদিন ছিল অনিশ্চিত বা নেতাজির যে মৃত্যু হয়েছে তা বিশ্বাস করা হত না। তবে অনিশ্চয়তা আর সেই বিশ্বাসকে পাল্টে দিচ্ছে গুগল। উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ১৮৯৭ সাল ২৩ জানুয়ারি আর মৃত্যু ১৯৪৫ সাল ১৮ আগস্ট। ৪৮ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

গুগলের এই তথ্য বিভ্রান্তকর বলে দাবি ফরোয়ার্ড ব্লক নেতৃত্বের। হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের চেয়ারম্যান সুনীল সাহা বলেন, "নেতাজির মৃত্যু নিয়ে তিনটি কমিশন হয়েছে। কেউ স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সর্বশেষ মুখার্জি কমিশন স্পষ্ট করেছে ওই দিন কোনও বিমান দুর্ঘটনা হয়নি। তাইহুকু সরকারও জানিয়ে দিয়েছে বিমান দুর্ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও জাপান থেকে চিতা ভস্ম নিয়ে আসার কথা বলা হয়েছে বারবার। ভারত সরকার কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কোনও ডেথ সার্টিফিকেট বা তথ্য নেই তাদের কাছেও। তবু দেখা যাচ্ছে গুগলে তাঁর মৃত্যু নিয়ে তথ্য দেওয়া হচ্ছে।বর্তমান সময়ে গুগল উইকিপিডিয়ার উপর নির্ভর করে অনেকেই। সেখানে গুগলের মতো সংস্থা কী করে এই কাজ করে  জানা নেই। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। ভারত সরকার ও রাজ্য সরকারের উচিত এর প্রতিবাদ করা।"

চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার বলেন, 'নেতাজি এমন একজন চরিত্র যার জন্মদিন আছে। কিন্তু মৃত্যু দিন নেই।"


```