Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চা তৈরি করতে গিয়ে সাতসকালে লিলুয়ার স্কুলে আগুন, দুই শিক্ষিকা জখম

বৃহস্পতিবার সকালে স্কুলে প্রার্থনা চলছিল। তখন বিকট শব্দ হয়। দেখা যায় রান্নাঘরে আগুন জ্বলছে।

চা তৈরি করতে গিয়ে সাতসকালে লিলুয়ার স্কুলে আগুন, দুই শিক্ষিকা জখম

গ্যাস সিলিন্ডার থেকে স্কুলে আগুন।

শেষ আপডেট: 27 June 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: গ্যাস সিলিন্ডার থেকে আগুন স্কুলে। গুরুতর জখম হলেন দুই শিক্ষিকা। আজ সকালে এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে লিলুয়ার সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুলে প্রার্থনা চলছিল। তখন বিকট শব্দ হয়। দেখা যায় রান্নাঘরে আগুন জ্বলছে। স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং অন্য এক শিক্ষিকা এমিলি সাহা অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন।স্কুলের অন্য শিক্ষিকারা এবং স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে নিয়ে আসা হয়। গুরুতর জখম অবস্থায় দুই শিক্ষিকাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুকুমার ঘোষ নামে এক শিক্ষক জানান চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "সকালে চা হচ্ছিল। আচমকাই গ্যাসের সিলিন্ডারটি বার্স্ট করে। সেখানে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষিকা ও আরেকজন শিক্ষিকা অগ্নিদগ্ধ হন। তবে স্কুলের  ছাত্রছাত্রী ও অন্যান্যরা নিরাপদে আছেন।"

এই ঘটনায় সকালবেলা চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় ছেলেমেয়েরাই এই স্কুলের পড়ুয়া। তাই আগুন লেগেছে খবর পেয়ে অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরে পরিস্থিতি শান্ত হয়।


```