Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুমন্ত তরুণীর উপর অ্যাসিড হামলা! বেলুড়ে আতঙ্ক

তিনি মাকে বলেন "গায়ে জ্বালা করছে"। তরুণীর মাও গায়ে জ্বালা অনুভব করেন।

ঘুমন্ত তরুণীর উপর অ্যাসিড হামলা! বেলুড়ে আতঙ্ক

শেষ আপডেট: 22 August 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: এক তরুণীকে উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল বেলুড়। জানা গিয়েছে, তরুণীর মুখ কোনওক্রমে বেঁচে গেলে গলা থেকে শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। জখম হয়েছেন তরুণীর মাও। ইতিমধ্যেই আক্রান্তের পরিবার বেলুড় থানায় অভিযোগ দায়ের করেছে। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটাল তাই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। 

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই তরুণীর বাড়ি বেলুড়ের জয় বিবি রোডে। পরিবারের অভিযোগ, বুধবার রাতে বাড়িতেই মায়ের পাশে ঘুমাচ্ছিলেন ২৬ বছরের ওই তরুণী। রাত ১ টা নাগান গভীর ঘুম থেকে জেগে চিৎকার করতে থাকে ওই তরুণী। তিনি মাকে বলেন "গায়ে জ্বালা করছে"। তরুণীর মাও গায়ে জ্বালা অনুভব করেন। তিনি দেখেন মেয়ে যন্ত্রণায় ছটফট করছে, গোটা ঘর ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পাশেই শুয়ে ছিল দুই শিশু। তারা কাশতে থাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেছিলেন তাঁরা। জানলা খুলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারেন ওই বাড়িতে কেউ বা কারা অ্যাসিড হামলা চালিয়েছে। গুরুতর জখম অবস্থায় তরুণীকে উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালে কলকাতার বাঙুর হাসপাতালে ওই তরুণীকে ভর্তি করানো হয়।

এই ঘটনায় বেলুড় থানায় অ্যাসিড হামলার অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত নামে। এদিনই তরুণীর বাড়িতে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে। একটি পাত্র উদ্ধার হয়।ওই বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, বাড়ির সামনে থেকে একটি পাত্র উদ্ধার করা হয়েছে। ওই পাত্রটি ফরেনসিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 


```