Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হাওড়ায় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, শক্তিশালী ও সুগঠিত দেহের প্রদর্শনীতে মুগ্ধ সকলে

এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বডি বিল্ডিং ক্যাটেগরি, যেখানে শক্তিশালী ও সুগঠিত দেহের প্রদর্শনীতে সকলকে মুগ্ধ করেন প্রতিযোগীরা।

হাওড়ায় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, শক্তিশালী ও সুগঠিত দেহের প্রদর্শনীতে মুগ্ধ সকলে

হাওড়া বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ।

শেষ আপডেট: 1 April 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার দক্ষিণ বাঁকসারায় আয়োজিত হল রাজ্যের অন্যতম বড় বডিবিল্ডিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডার্স অ্যান্ড ফিজিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের (WBBBPSA) সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুনদা)। প্রতিযোগিতার আয়োজন করেছিল শঙ্কর স্পোর্টিং ক্লাব, দক্ষিণ বাঁকসারা, হাওড়া। এটি এএম বডি বিল্ডার্স অ্যান্ড ফিজিক স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ হাওড়া দ্বারা অনুমোদিত প্রতিযোগিতা।

খাতায়-কলমে এর নাম হল, 'অফিসিয়াল সিনিয়র স্টেট মেন'স অ্যান্ড উইমেন'স বডি বিল্ডিং, দিব্যাং বডি বিল্ডিং, মাস্টার বডি বিল্ডিং, মেন'স স্পোর্টস ফিজিক ও উইমেন'স মডেল ফিজিক চ্যাম্পিয়নশিপ ২০২৫'।

এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বডি বিল্ডিং ক্যাটেগরি, যেখানে শক্তিশালী ও সুগঠিত দেহের প্রদর্শনীতে সকলকে মুগ্ধ করেন প্রতিযোগীরা।

চ্যাম্পিয়নশিপের ওভারঅল চ্যাম্পিয়ন হন কলকাতার দিলীপ কুমার রায়। অসাধারণ শারীরিক গঠন ও পারফরম্যান্সের জন্য প্রথম স্থান অর্জন করেন তিনি। পরবর্তী রানার-আপ হন দক্ষিণ ২৪ পরগনার সুজিত অধিকারী। তাঁদের এই কৃতিত্ব সকলের প্রশংসা কুড়িয়েছে।

শরীরচর্চার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারার প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর আরও বড় পরিসরে এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


```