Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয়ায়! রেললাইন থেকে দেহ উদ্ধার, গ্রেফতার দুই বন্ধু

পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর অভি ঘোষ আর কাজি মহল্লার কুশল ঘোষকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ।

তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয়ায়! রেললাইন থেকে দেহ উদ্ধার, গ্রেফতার দুই বন্ধু

ধৃত দুই বন্ধু

শেষ আপডেট: 13 February 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি পান্ডুয়ার যুবক। পরে রেললাইন থেকে মিলল তার  দেহ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পান্ডুয়ার রওজাপাড়ার বাসিন্দা প্রীতম দাস(১৯) ১১ তারিখ মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে। রাতে বাড়ি ফেরেনি। বুধবার ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া আর খন্যানের মাঝে রেল লাইন থেকে। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত হবে ইমামবাড়া হাসপাতালে।

মৃত তরুনের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় প্রীতমের দুুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর অভি ঘোষ আর কাজি মহল্লার কুশল ঘোষকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ।

প্রীতমদের আদি বাড়ি দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা ও দুই বোন। সেখানে প্রীতম আসা যাওয়া করত। প্রীতমের মাসতুতো দিদি রিয়া কুন্ডু জানান, প্রীতম নাচের শো করত। অভি ডিজে বাজাত। দুজনের গভীর বন্ধুত্ব ছিল। গত প্রায় তিন মাস অভির জন্যই পান্ডুয়াতেই ছিল প্রীতম।অনেক রাত পর্যন্ত তাদের দুজনের ভিডিও কলে কথা হত।

তিনি বলেন, ‘‘সমকামী সম্পর্কের জেরেই এই ঘটনা মনে হয়। কারণ প্রীতম ছেলেদের পছন্দ করত। অভির প্রতি দুর্বল ছিল। ইদানিং প্রীতমকে সহ্য করতে পারছিল না অভি। তাই তাকে খুন করে ফেলে দিতে পারে।’’

মৃতের আত্মীয় লক্ষ্মণ কুন্ডু বলেন, ‘‘প্রীতম খুব ভালো ছেলে ছিল। তার মৃত্যুর জন্য যে বা যারাই দায়ী হোক তাদের শাস্তি হোক।’’

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, মৃতের পরিবার পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছিল। দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে। এর পিছনে কী ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।


```