Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগা চেহারায় অনায়াসে গ্রিল কেটে ঘরে ঢুকত, দুই দুষ্কৃতীর থেকে পাঁচ লাখের গয়না উদ্ধার

মাস দুয়েক ধরে উত্তরপাড়া থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। মূলত জানালার শিক ফাঁক করে বা গ্রিল কেটে গৃহস্থের আলমারি সাফ করত চোরের দল।

রোগা চেহারায় অনায়াসে গ্রিল কেটে ঘরে ঢুকত, দুই দুষ্কৃতীর থেকে পাঁচ লাখের গয়না উদ্ধার

দুই দুষ্কৃতীর থেকে পাঁচ লাখের গয়না উদ্ধার

শেষ আপডেট: 10 July 2024 19:43

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রোগা পাতলা চেহারা হওয়ায় জানালার শিক বেঁকিয়ে সহজেই গৃহস্থের ঘর সাফাই করত তারা। অবশেষে পুলিশের জালে উত্তরপাড়ার দুই সিঁধেল চোর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার গয়না ও  নগদ টাকা।

মাস দুয়েক ধরে উত্তরপাড়া থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। মূলত জানালার শিক ফাঁক করে বা গ্রিল কেটে গৃহস্থের আলমারি সাফ করত চোরের দল। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করল চন্দননগর পুলিশ। অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম বিট্টু ঠাকুর ওরফে বাচ্চু ও বিশ্বজিৎ দাস ওরফে আকাশ। দুজনেরই বাড়ি শেওড়াফুলিতে।

ধৃতদের কাছ থেকে পাঁচ লাখ টাকার সোনা ও রুপোর গয়না ও নগদ এগারো হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার হয়। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, পরের পর চুরির ঘটনা ঘটছিল। সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তদন্ত শুরু হয়। সিসিটিভিতে ছবি দেখেই দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়। তারপর দেখা যায় এদের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। এদের মধ্যে একজন বিট্টু ঠাকুরকে ইকোপার্ক থেকে গ্রেফতার করা হয়। অন্যজন বিশ্বজিৎ  চুরির পর তারাপীঠে পালিয়েছিল। তাকে তারাপীঠ থেকেই ধরে পুলিশ। দুই দুষ্কৃতীর বাড়ি শেওড়াফুলি এলাকায়। 

তিনি বলেন, "রোগা শীর্ণ চেহারার সুবিধা নিয়ে লোহার গ্রিল অল্প ফাঁক করে, সেখান দিয়ে বাড়ির ভেতরে ঢুকত দুজন। এরপর ঘরের আলমারি ভেঙে লুঠপাট চালাচ্ছিল তারা। এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"


```