Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শ্বশুরবাড়িতে নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, পকসো ধারায় গ্রেফতার স্বামী ও শ্বশুর

শুনেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। চারদিকে খোঁজ শুরু করি মেয়ের। এরপর মগড়া স্টেশনের কাছে ওকে খুঁজে পাই। এরপর মেয়েকে বাড়ি দিয়ে আসি।রাতে জামাই ফোন করে বলে গলায় দড়ি দিয়েছে।

শ্বশুরবাড়িতে নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, পকসো ধারায় গ্রেফতার স্বামী ও শ্বশুর

নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী-শ্বশুর-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 28 January 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছর খানেক আগে ভালোবেসে বিয়ে করেছিল এক নাবালিকা। সোমবার তার অস্বাভাবিক মৃত্যু হল শ্বশুরবাড়িতে। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করল পুলিশ।

নাবালিকার বাবার অভিযোগ বিয়ের পর থেকে তাঁর মেয়েকে নির্যাতন করা হত শ্বশুড়বাড়িতে। সোমবার সন্ধ্যায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, "শুনেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। চারদিকে খোঁজ শুরু করি মেয়ের। এরপর মগড়া স্টেশনের কাছে ওকে খুঁজে পাই। এরপর মেয়েকে বাড়ি দিয়ে আসি।রাতে জামাই ফোন করে বলে গলায় দড়ি দিয়েছে।"

এরপর মেয়ের শ্বশুড়বাড়ি গিয়ে দেখেন বিছানায় পড়ে রয়েছে সে। তাকে তুলে মগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে। তিনি জানান, শ্বশুর বাড়ির কেউ মেয়েকে হাসপাতালে নিয়ে যায়নি।

এরপরেই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ৮৫/৮০(২)/৩(৫) বিএনএস ও ৬(১) পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মগড়া থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই নাবালিকার স্বামী ও শ্বশুরকে। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। নাবালিকার মৃতদেহের ময়না তদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।


```