Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভাড়াটের সঙ্গে বিবাদ চলছিল, হুগলিতে রেললাইনের ধার থেকে উদ্ধার হল দেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দননগরের মোল্লাহাজির বাসিন্দা শংকর দাস(৫৪) ছিলেন টোটোচালক। তাঁর বাড়িতে চার ঘর ভাড়াটে আছে।

ভাড়াটের সঙ্গে বিবাদ চলছিল, হুগলিতে রেললাইনের ধার থেকে উদ্ধার হল দেহ

হুগলিতে রেললাইনের ধার থেকে উদ্ধার হল দেহ

শেষ আপডেট: 10 September 2024 18:47

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ভাড়াটের সঙ্গে বাড়িরওয়ালার বিবাদ গড়িয়েছিল থানায়। দুদিন নিখোঁজ থাকার পর হুগলি স্টেশনে রেললাইনের ধার থেকে উদ্ধার হল বাড়িওয়ালার দেহ। তুমুল উত্তেজনা চন্দননগরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দননগরের মোল্লাহাজির বাসিন্দা শংকর দাস(৫৪) ছিলেন টোটোচালক। তাঁর বাড়িতে চার ঘর ভাড়াটে আছে। অভিযোগ সেই ভাড়াটেদের মধ্যে একটি পরিবার পাশেই দোতলা বাড়ি করে চলে গেলেও ঘর ছাড়েনি।নিজের মেয়েকে সেই ঘরে বসিয়ে দেন। নিয়মিত ভাড়া আর বিদ্যুতের বিল মেটানো নিয়ে অশান্তি চলছিলই। ভাড়াটে উচ্ছেদ করতে থানার দ্বারস্থ হয়েছিলেন শংকর। কিন্তু তাতেও কাজ হয়নি।

এর মধ্যে বিদ্যুতের বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার নোটিস আসে। বাড়িওয়ালা কয়েকদিন আগে মেইন সুইচ অফ করে দেন। প্রায় ৫ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হয়ে থাকে বাড়িওয়ালা ও ভাড়াটেদের ঘর। তিনজন ভাড়াটে চন্দননগর থানায় গিয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন। গত ছয় তারিখ শুক্রবার থানায় ডেকে বাড়িওয়ালাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। শংকর ও তার জামাই সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। ৭ তারিখ ভোর পাঁচটায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান শংকর। তারপর থেকে আর কোন খোঁজ মেলেনি। 

ওই রাতেই নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। খোঁজখবর চলতে থাকে। শুক্রবার সকাল সাড়ে ছ'টা নাগাদ ব্যান্ডেল জিআরপি থানা হুগলি স্টেশন থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোক মর্গে গিয়ে মৃতদেহ সনাক্ত করে। আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় চন্দননগরে। এরপরেই উত্তেজনার ছড়ায় এলাকায়। অভিযুক্ত পশুপতির দোকান ভাঙচুর করা হয়।

রেলপুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্য়ক্তি। তবে মৃতের পরিবারের অভিযোগ মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। সত্য উদঘাটিত হওয়া প্রয়োজন। ভাড়াটে ও তার ছেলে উচ্ছেদের কথা বললেই হুমকি দিত বলে অভিযোগ করেছেন তাঁরা। বিষয়টি থানাতেও জানাবেন তাঁরা।


```