Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গাছ কেটে ফেলা হচ্ছে, খবর পেয়েই ছুটে গেলেন চুঁচুড়ার বিধায়ক

ব্যান্ডেল কাজিডাঙা বামনবাগান খুব শান্তিপ্রিয় জায়গা। তাঁরা সবাই মিলেমিশে থাকেন। এখানে  একটি আমবাগান রয়েছে সেখানে প্লটিংয়ের জন্য গাছ কাটা শুরু হয়েছে।

গাছ কেটে ফেলা হচ্ছে, খবর পেয়েই ছুটে গেলেন চুঁচুড়ার বিধায়ক

অসিত মজুমদার

শেষ আপডেট: 13 February 2025 18:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একের পর এক গাছ কাটা হচ্ছে, খবর পেয়েই ব্যান্ডেল কাজিডাঙায় ছুটে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 

এলাকার বাসিন্দারা জানান, ব্যান্ডেল কাজিডাঙা বামনবাগান খুব শান্তিপ্রিয় জায়গা। তাঁরা সবাই মিলেমিশে থাকেন। এখানে  একটি আমবাগান রয়েছে সেখানে প্লটিংয়ের জন্য গাছ কাটা শুরু হয়েছে। আর তাই নিয়েই অশান্তি। এলাকার বাসিন্দা বিশাল গুপ্তা বলেন, ‘‘খোঁজ নিয়ে জানতে পারি বন দফতর থেকে গাছ কাটার অনুমতি নিয়ে আসা হয়েছে। কিন্তু যে পরিমাণ গাছ কাটবে বলে অনুমতি নিয়েছে তার থেকে বেশি গাছ কাটা হচ্ছে। পাশাপাশি এখানে বাইরে থেকে লোকের আনাগোনা বাড়ছে। এখানে বাইরের লোক এসে মদ্যপান করছে। পাড়ার ছেলেরা কাজে চলে যায়, বাড়িতে মহিলারা থাকে। তাই তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কিছু বলতে গেলে জমির মালিক কোর্টের নোটিস পাঠাচ্ছে।’’ 

বৃহস্পতিবার তাঁরা একজোট হয়ে বিধায়ককে জানান। তারপরেই সেখানে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ কান্তি ধরকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেন। পরে বলেন, ‘‘এলাকার লোকের সাথে কথা বলে জানতে পারি এখানে প্লটিং করা হবে তাই গাছ কাটা হচ্ছে। বন দফতরের থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে কিন্তু যে পরিমান গাছ কাটবে বলে তারা অনুমতি নিয়েছে তার থেকে বেশি গাছ কাটা হয়েছে। আবার অনেক গাছ কাটার জন্য নতুন করে নম্বর দেওয়া হয়েছে। কোনও কোনও গেছে একই নম্বর দুইবার করে দেওয়া হয়েছে।’’ 

এলাকাবাসী অভিযোগ করে রাত হলেই এখানে মদের আসর বসে। এলাকার কেউ কিছু বলতে গেলে তাদের কোর্টে নোটিস পাঠানো হচ্ছে। বিধায়ক বলেন,  ‘‘আমি কোনও দাদাগিরি বরদাস্ত করব না। কোনও গুন্ডারাজ চলবে না। আমি এলাকা ঘুরে দেখলাম ব্যান্ডেল ফাঁড়ির ওসিকে ডেকে পাঠিয়েছিলাম। উনি ঘটনাস্থলে আসেন। ওনাকেও বিষয়টা জানালাম। আমি চুঁচুড়া থানার আইসি এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনারকেও বিষয়টা জানিয়ে রাখব যাতে আগামী দিনে একটিও গাছ নতুন করে না কাটতে পারে তার ব্যবস্থা করব।’’


```