Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রথের দিন কলকাতায় আসার পথে হুগলিতে দুর্ঘটনায় গাড়ি, এক পরিবারের দুজনের মৃত্যু

রথযাত্রা উপলক্ষে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে কিছু জায়গায় নো-এন্ট্রি চলছিল। তাই সেখানে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল লরি।

রথের দিন কলকাতায় আসার পথে হুগলিতে দুর্ঘটনায় গাড়ি, এক পরিবারের দুজনের মৃত্যু

রথের দিন হুগলির রাস্তায় দুর্ঘটনা

শেষ আপডেট: 7 July 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মেরে তলায় ঢুকে গেল চারচাকা গাড়ি। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত তিনজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কবলে পড়া চারচাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে। হুগলির গুরাপের বসিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃত দুজনের নাম সুমিত জানা (৫১) ও ইরা মান্না (৬৫)। আহত তিনজনের নাম রামনীয়া জানা, সৌরজিত জানা, ও সৌরদীপ জানা। মৃত ও আহতরা একই পরিবারের সদস্য। তাঁরা বেহালার বাসিন্দা। 

এদিন বিকালে রথযাত্রা উপলক্ষে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে কিছু জায়গায় নো-এন্ট্রি চলছিল। তাই সেখানে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল লরি। একটি চারচাকা গাড়ি আচমকাই দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা মেরে তার তলায় ঢুকে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।গাড়ির চালক সহ পাঁচজন ছিলেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


```