Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হুগলির যুবক, ফোন ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ

মধ্যমগ্রামের একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন রাকেশ। বছর ৩৬ এর যুবক গতকাল সকাল এগারোটায় অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হুগলির যুবক, ফোন ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ

শেষ আপডেট: 12 December 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিস যাবেন বলে। কিন্তু অফিসে যাননি। অফিসে ফোন করে বাড়ির লোক জানতে পারেন, বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে অফিসে জানিয়েছেন। বুধবার থেকে খোঁজ মিলছে না চণ্ডীতলা কলাছড়ার যুবক রাকেশ পাঠকের।

মধ্যমগ্রামের একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন রাকেশ। বছর ৩৬ এর যুবক গতকাল সকাল এগারোটায় অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাকেশের ভাগ্নি জাগরী মুখোপাধ্যায় জানান, তাঁর মামা যে সংস্থায় কাজ করেন তার এইচ আরের সঙ্গে কথা বলেছেন তাঁরা। বাবার হার্ট অ্যাটাক হওয়ায় অফিসে যেতে পারবেন না বলে জানিয়েছিলেন তিনি। 

বেলা গড়াতে বারবার বাড়ির লোকজন ফোন করেন রাকেশকে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপরেই চণ্ডীতলা থানায় নিখোঁজ ডায়েরি করে ওই যুবকের পরিবার। পুলিশ তাঁর মোবাইল ফোন ট্র্যাক করার চেষ্টা করছে।  

যুবকের মা মায়া পাঠক বলেন, "গতকাল অফিসে যাবে বলে বাড়ি থেকে বেরল। আমাকে আর বৌমাকে বলে। বেলার দিকে বৌমাকে মেসেজ করে জানায় অফিসে পৌঁছে গেছে। তারপর থেকে তার ফোনে আর যোগাযোগ করা যায়নি।ছেলেকে কেউ কিছু খাইয়ে কোথাও নিয়ে চলে গেল কিনা বুঝতে পারছি না।" 


```