Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছত্তীসগড়ে বাঁধে ভেসে উঠল হুগলির মেধাবী ছাত্রের দেহ, মায়ের হাহাকার, ছেলে বারণ শুনল না

ছত্তীসগড়ে পড়তে গিয়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল গুরাপের মেধাবী ছাত্র কৌস্তভ সাধুর (২৩)। খবর আসতেই শোকের ছায়া নামল পরিবারে।

ছত্তীসগড়ে বাঁধে ভেসে উঠল হুগলির মেধাবী ছাত্রের দেহ, মায়ের হাহাকার, ছেলে বারণ শুনল না

ছত্তীসগড়ে মৃত হুগলির ছাত্র

শেষ আপডেট: 22 July 2024 17:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সাঁতার জানত না ছেলে। মা বারণ করেছিলেন জলের দিকে যেতে। ছেলে বলেছিল কিছু হবে না! সেই জলই ভিনরাজ্যে কেড়ে নিল হুগলির মেধাবী ছাত্রের প্রাণ। 

ছত্তীসগড়ে পড়তে গিয়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল গুরাপের মেধাবী ছাত্র কৌস্তভ সাধুর (২৩)। খবর আসতেই শোকের ছায়া নামল পরিবারে। মৃত কৌস্তভ ছিল গুরাপ থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বিলাসপুর গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে স্নাতকোত্তর করছিলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিলেন। ফাইনাল পরীক্ষা দিয়ে এই সেপ্টেম্বর মাসেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। মগড়ার শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিএসসি পাশ করেছিলেন কৌস্তভ।

মা সোমা সাধু জানান, রবিবার সকাল দশটায় এক বন্ধুর জন্মদিন উপলক্ষে রতনপুর বাঁধে গিয়েছিলেন তাঁর ছেলে। আগের রাতে ফোন করে যাওয়ার কথা জানাতেই বারণ করেছিলেন তিনি। বললেন, "আমি বারবার বলি সাঁতার জানিস না বাবু জলের কাছে যাবি না। ছেলে শুনল না।" কৌস্তভের বাবা কাশীনাথ সাধু বলেন, "বন্ধুদের সঙ্গে গিয়েছিল। ঠিক কী হয়েছিল জানতে পারছি না। গুড়াপ থানা থেকে বিকালে খবর দেয় ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।"

কৌস্তভের আত্মীয় মিন্টু সাধু বলেন, "মেধাবী ছাত্র কৌস্তভ উজ্বল ভবিষ্যতের কথা ভেবে ভিনরাজ্যে পড়তে গিয়েছিল।কিন্তু মর্মান্তিক পরিণতি হল। তাঁকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় মৃত্যু হল, তার তদন্ত হওয়া দরকার। বিলাসপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রতনপুরের খুটাঘাট বাঁধ। বর্ষার জলে ভরা থাকে। সেখানেই বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে।" জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ছত্তীসগড় থেকে থানার খবর আসে জলে ডুবে মৃত্যু হয়েছে এখানকার বাসিন্দা এক ছাত্রের। তারপরেই পরিবারকে জানানো হয়। তারা মৃতদেহ আনতে ছত্তীসগড় গেছে। পরিবার অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।


```