Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়ল হুগলি পুলিশ

বুধবার রাতে হাওড়া ঘোষপাড়া এলাকায় হঠাৎই গুলি চলে। চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পালের বাঁ-হাতে গুলি লাগে।

চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়ল হুগলি পুলিশ

শেষ আপডেট: 20 February 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পালের হাতে গুলি লাগার ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছে। কী হয়েছিল, কেন গুলি চলল, ওই পুলিশ অফিসার কেন ওখানে গিয়েছিলেন, যুবতীর কী ভূমিকা তা খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত কিছু অনুসন্ধান করে টিমের সদস্যরা হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ সুপারের কাছে জমা দেবেন। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

হাওড়া সিটি পুলিশও পৃথকভাবে এই ঘটনার তদন্ত করছে। বুধবার রাতে হাওড়া ঘোষপাড়া এলাকায় হঠাৎই গুলি চলে। চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পালের বাঁ-হাতে গুলি লাগে। পুলিশ অফিসারের সঙ্গে এক যুবতী ছিলেন। সঙ্গে ছিলেন আরও দুই ব্যক্তি। আহত পুলিশ অফিসার চিকিৎসাধীন হাওড়ার বেসরকারি হাসপাতালে।

বুধবার রাত ১২টা নাগাদ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালকে গুলি করা হয়। হাওড়ার ব্যাঁটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি করে চারজন পুলিশকর্মী ওই রাস্তা ধরে আসছিলেন। আচমকাই গাড়ির ভিতর জয়ন্ত পালকে লক্ষ্য করে গুলি চালান অন্য পুলিশ কর্মীদের মধ্যে কেউ। তাহলে কি জয়ন্তর সঙ্গে থাকা 'রহস্যময়ী' মহিলাকে নিয়ে কোনও ঝামেলার কারণে এই ঘটনা, সে প্রশ্ন উঠেছে। আহত পুলিশকর্মীর বাঁ হাতে গুলি লেগেছে বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত কাজে হাওড়া গেছিলেন জয়ন্ত পাল। তবে গাড়ির ভিতরেই কোনও ইস্যুতে বচসা হচ্ছিল সকলের মধ্যে। তার কিছু পরই গুলি চালানো হয়। এবার সত্যিই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, নাকি তাঁর গায়ে গুলি লেগে গেছে, সেটাও এখনও পরিষ্কার নয়। 


```