Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গড়বেতা থেকে হাইজ্যাক হওয়া লরি উদ্ধার হুগলিতে, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ

গত ২২ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে লরিটি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

গড়বেতা থেকে হাইজ্যাক হওয়া লরি উদ্ধার হুগলিতে, দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ

ছিনতাই হওয়া লরি

শেষ আপডেট: 25 October 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  গড়বেতা থেকে হাইজ্যাক হওয়া লরি ধরা পড়ল মগড়ায়। গত ২২ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে একটি লরি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চন্দ্রকোনার ব্যবসায়ী বঙ্কিম ঘোষ ২৩ তারিখ গড়বেতা থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর লরির চালক একটি ধাবায় খেয়ে এসে দেখেন লরি নেই। রাস্তার ধারে পার্কিং করা ছিল বারো চাকার লরিটি।

হুগলি গ্রামীণ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি তারক সামন্তর কাছে খবর আসে একটি হাইজ্যাক হওয়া লরি হুগলিতে বিক্রির উদ্দেশ্যে ঢুকেছে। সেই মতো থানাগুলোকে বার্তা পাঠানো হয়।

মগড়া থানা এলাকায় ঢোকা বেরোনোর রাস্তাগুলোতে নাকা চেকিং শুরু করে পুলিশ। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সপ্তগ্রামের খেজুরিয়া এলাকায় জিটি রোডে নাকা তল্লাশি শুরু করেন মগড়া থানার পিসি পার্টির ইনচার্জ সানোয়ারউদ্দিন মোল্লা। সব লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চলতে থাকে। মেশিনে গাড়ির কাগজ পরীক্ষা করে মালিককে ফোন করে জানতে গাড়ির তথ্য চাওয়া হতে থাকে। 

এভাবে যখন তল্লাশি চলছে তখন WB 33C2888 নম্বরের লরিটিকে কিছুটা দূরে দাঁড় করিয়ে দরজা লক করে তিনজন দুষ্কৃতী গা ঢাকা দেয়। দায়িত্বপ্রাপ্ত অফিসার গাড়ির নম্বর মেশিনে ফেলতেই মালিকের মোবাইল নম্বর সহ তথ্য জানতে পারেন। তিনি লরির মালিককে ফোন করে জানতে পারেন এটাই গড়বেতা থেকে হাইজ্যাক হওয়া সেই লরি। মালিকের সঙ্গে কথা বলার পর ওই অফিসার মগড়া থানার ওসি দীপঙ্কর সরকারকে বিষয়টি জানান।এরপর ওসি মগড়া গড়বেতার ওসির সঙ্গে কথা বলে লরি হাইজ্যাকের ঘটনা জানতে পারেন।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, ‘‘লরি হাইজ্যাকের খবর আসা মাত্র থানার বিভিন্ন পয়েন্টে নাকা শুরু হয়। সাব ইন্সপেক্টর সানোয়ারউদ্দিন মোল্লা খুব ভালো কাজ করেছেন। না হলে হয়তো লরিটি বিক্রি হয়ে যেত। লরির মালিক খুশি হয়েছেন তাঁর লরি ফিরে পেয়ে।’’


```