Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারশো বছর সময় দিলেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ, মনে করেন ত্বহা সিদ্দিকি

তিনি বলেন, "আমরা হাতে চুরি পরে বসে নেই। আগেও বলেছি, ভারতের দিকে যে কেউ লাল চোখ দেখালে তার চোখ উপড়ে নেব। একমুঠো মাটি নিতে এলেও কব্জি কেটে নেব।"

চারশো বছর সময় দিলেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ, মনে করেন ত্বহা সিদ্দিকি

ত্বহা সিদ্দিকি

শেষ আপডেট: 13 December 2024 19:32

দ্য ওয়াল ব্যরো, হুগলি: যিনি কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেই বিএনপি নেতার মানসিক চিকিৎসা করানো প্রয়োজন বলে মনে করেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। শুক্রবার ত্বহা বলেন, "চারদিন কেন চারশো বছর সময় দিলেও বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না।" 

তিনি বলেন, "আমরা হাতে চুরি পরে বসে নেই। আগেও বলেছি, ভারতের দিকে যে কেউ লাল চোখ দেখালে তার চোখ উপড়ে নেব। একমুঠো মাটি নিতে এলেও কব্জি কেটে নেব। বাংলাদেশের সেই মানুষদের বলব,বাংলাদেশের মানুষের রুজি রুটির কীভাবে ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য রাখুন। বাংলাদেশে কীভাবে শান্তি ফিরে আসবে, হিন্দু মুসলমান তাঁরা কীভাবে একসঙ্গে মিলেমিশে থাকবে সেদিকে খেয়াল করুন। উত্তেজিত করে বাজার গরম করে কোনও লাভ হবে না।যখন যুদ্ধ লাগবে তখন এইসব লোককে আর খুঁজে পাওয়া যাবে না।"

বাংলাদেশের প্রাক্তন মেজর বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ সেনা বাহিনী তৈরীর কথা বলেছে ভারতের বিরুদ্ধে লড়তে। সেই প্রসঙ্গেই এদিন ত্বহা সিদ্দিকী বলেন, "আমি অনুরোধ করব এসব আওয়াজ বন্ধ করুন। যদি ওরা মনে করে প্রশিক্ষণ দিয়ে সবাইকে মিলিটারি করবে তাহলে আমরা এখানে বিনা প্রশিক্ষণে প্রস্তুত আছি। আমাদের ভারতবর্ষের দিকে তাকাতে হবে না। সেদিকে তাকাতে গেলে হাজারবার ন' লক্ষ বার ভাবতে হবে।"

বাংলাদেশের বিএনপি নেতার হুমকি নিয়ে শোরগোল পড়েছে গোটা রাজ্যে। এবার এই নিয়ে মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীও।


```