Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটবল খেলার মাঠে নৌকা চলছে, দামোদরের জলে প্লাবিত তারকেশ্বর

দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা। প্রায় দুশোজনকে উদ্ধার করে রাখা হয়েছে আশ্রয় শিবিরে।

ফুটবল খেলার মাঠে নৌকা চলছে, দামোদরের জলে প্লাবিত তারকেশ্বর

তারকেশ্বরে বন্যা পরিস্থিতি

শেষ আপডেট: 6 August 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফুটবল খেলার মাঠে চলছে নৌকা। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা। প্রায় দুশোজনকে উদ্ধার করে রাখা হয়েছে আশ্রয় শিবিরে। এদিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন তারকেশ্বর বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।

সোমবার রাত সাড়ে আটটা থেকে দামোদরের জল ঢুকতে শুরু করে নিম্ন দামোদর এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে চাষের জমি ও জনবসতি। তারকেশ্বর ব্লকের কয়েক হাজার হেক্টর কৃষিজমি এখনও জলের তলায়। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, তারকেশ্বর বিধানসভার চাঁপাডাঙা পঞ্চায়েত এলাকা থেকে গোপীনাথপুর পঞ্চায়েত বিস্তীর্ণ এলাকার    চাষের জমি জলের তলায়। নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষদের উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা।

রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, "অপরিকল্পিত ভাবে জল ছাড়ার ফলেই হুগলি জেলার এই অবস্থা। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত বিভাগ সতর্ক আছে। ২৪ ঘণ্টা নজর রাখছে জেলা ও রাজ্য প্রশাসন।" তবে এলাকার মানুষের ক্ষোভ, প্রশাসনের তরফে কোনও সাহায্য পাচ্ছেন না তাঁরা। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি বলেন, "ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বানভাসি এলাকার মানুষদের সমস্তরকম সহযোগিতা করা হবে।"


```