Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি ওষুধ লিখতেন, ২২ বছর পর আয়ুর্বেদ চিকিৎসকের সব কীর্তি ফাঁস

২২ বছর ধরে রমরমিয়ে চেম্বার চালাচ্ছিলেন নিতাই ডাক্তার (Fake Doctor)। এলাকার একটি ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে চেম্বারে বসে রোগী দেখতেন।

এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি ওষুধ লিখতেন, ২২ বছর পর আয়ুর্বেদ চিকিৎসকের সব কীর্তি ফাঁস

অভিযুক্ত আয়ুর্বেদ চিকিৎসক

শেষ আপডেট: 4 March 2025 09:55

দ্য ওয়াল ব্যুরো: হুগলির (Hooghly) পাণ্ডুয়ার ঘটনা। কালনা মোড় এলাকায় রয়েছে নিতাই সেনাপতির (Netai Senapati) চেম্বার। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলমের কাছে কয়েকটি অভিযোগ জমা পড়ে।

কী অভিযোগ? তিনি যে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিতেন, তার কোনওটায় রেজিস্ট্রেশন নম্বর আছে, কোনওটায় নেই। নিজেকে 'এমডি' বলে পরিচয় দিলেও বাকি কোনও তথ্য দেওয়া ছিল না। যা নিয়ে সন্দেহ হয় অনেকের।

সোমবার পাণ্ডুয়ার বিএমওএইচ পাণ্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে নিয়ে চিকিৎসকের চেম্বারে হাজির হন। চিকিৎসককে সব কাগজ নিয়ে পাণ্ডুয়া ব্লক অফিসে দেখা করতে বলেন। সেই মতো সোমবার রাতে চেম্বার শেষ করে ব্লক অফিসে গিয়ে দেখা করেন নিতাই।

কাগজপত্র দেখে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর নিশ্চিত হয় যে আদতে ওই ব্যক্তি একজন আয়ুর্বেদ চিকিৎসক (Ayurved Doctor)। তা সত্ত্বেও 'এমডি' লিখে দিনের পর দিন অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে যাচ্ছিলেন নিতাই। এরপর চিকিৎসককে মুচলেকা দিতে বলা হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি আর অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন না।

২২ বছর ধরে রমরমিয়ে চেম্বার চালাচ্ছিলেন নিতাই ডাক্তার (Fake Doctor)। এলাকার একটি ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে চেম্বারে বসে রোগী দেখতেন। এমডি পরিচয় দিয়ে অ্যালোপ্যাথি ওষুধও লিখতেন। রোগী প্রতি ৪০০ টাকা করে ভিজিট নেওয়া হত বলেও জানা গিয়েছে। 


```