Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কথা দিয়ে বিষ খায়নি যুবক, সুস্থ হয়ে বাড়ি ফিরে প্রেমিককে মার তরুণীর, পরকীয়ার পরিণতি হুগলিতে

রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে এক যুবতীর পাঁচ বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর, দুজনে বিবাহ বিচ্ছেদ করে নতুন ঘর বাঁধার কথা ভেবেছিলেন।

কথা দিয়ে বিষ খায়নি যুবক, সুস্থ হয়ে বাড়ি ফিরে প্রেমিককে মার তরুণীর, পরকীয়ার পরিণতি হুগলিতে

শেষ আপডেট: 8 January 2025 11:29

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মাঠে চলছে বইমেলা। বাইরের রাস্তায় সন্ধ্য়ায় ব্যাপক ভিড়। হঠাৎ করেই দেখা গেল এক যুবককে কলার ধরে টানাটানি করছেন তিনজন যুবতী। যুবক কিছু বলতে গেলেই চলছে চড় থাপ্পর। এমন মুহূর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। রীতিমতো যানজট তৈরি হয় কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তায়।বেশ কিছুক্ষণ এমন পরিস্থিতি চলার পর কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়।

জানা গেছে,রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে এক যুবতীর পাঁচ বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় দুজনে একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করবেন ঠিক করেন।

যুবতীর দাবি, শেষ মুহূর্তে তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তার প্রেমিক। দু- দিন যমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা। তিনি বলেন, "এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় আমাকে ব্লক করে দিয়েছিল। তাই কিছুতেই ওকে ধরতে পারছিলাম না। আজ কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে ওকে চেপে ধরি।"

অন্যদিকে ওই যুবকের দাবি, তার থেকে তিন লাখ টাকা চেয়েছিল তার প্রেমিকা। তিনি দিতে পারেননি। তারপরেই সমস্ত গন্ডগোল। পুলিশ জানিয়েছে, দুজনেই বিবাহিত। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দু পক্ষকেই ফাঁড়িতে ডাকা হয়েছে। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


```