Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে দোকানের টিনের শেড, চন্দননগরে উচ্ছেদ অভিযান 

জবরদখল রুখতে হকার অভিযান এক মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে চলে হকার সমীক্ষা।

ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে দোকানের টিনের শেড, চন্দননগরে উচ্ছেদ অভিযান 

চন্দননগরে জবরদখল সরানো হচ্ছে। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 27 July 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্যজুড়ে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু হয়েছিল। বিভিন্ন পুর এলাকায় প্রথমে নোটিস দিয়ে এবং মাইকে প্রচার করে জায়গা ছাড়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 

এক মাস সময়সীমায় অনেকেই নিজে থেকেই দখল করা জায়গায় দোকান এবং কংক্রিটের স্ল্যাব তুলে নেয়। যারা তুলে নেয়নি তাদের কংক্রিটের স্ল্যাব এবং দোকানের শেড ইলেকট্রিক করাত দিয়ে কেটে দিয়ে দখল মুক্ত করার কাজ শুরু করল প্রশাসন। শনিবার চন্দননগর পুর এলাকার তালডাঙার বড় দিঘির ধার এলাকা দখল মুক্ত করার কাজ শুরু হয়।দখলমুক্ত করার কাজে দ্বিচারিতারও অভিযোগ ওঠে। 

এক ছোটো ব্যবসায়ী গোপাল নন্দীর অভিযোগ ১৫০ বছরেরও বেশি পুরনো কংক্রিটের স্ল্যাব কোনও  অসুবিধা করছিল না তা সত্ত্বেও হাতুড়ি দিয়ে মেরে সেই স্ল্যাব ভেঙে দেওয়া হয়। কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার আশিস ভৌমিক দাবি করেন, ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে। অস্থায়ী দখল সরানো হচ্ছে পুরসভার নির্দেশে। রাস্তা পরিষ্কারের জন্য কাজ চলছে। এই অভিযোগটা একেবারেই ঠিক নয়।

জবরদখল রুখতে হকার অভিযান এক মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে চলে হকার সমীক্ষা। শনিবার সেই এক মাস পূর্ণ হওয়ার পর প্রস্তুত প্রথম পর্যায়ের সমীক্ষা রিপোর্ট। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা করতে ইতিমধ্যে রাজপথে অভিযানে নেমেছে পুলিশ। 


```