Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঘ মাসে দুর্গা আসেন আমতার কুরিট গ্রামে, মহালক্ষ্মী রূপে হয় দেবী আরাধনা

৪৭ বছর ধরে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো পরে ষষ্ঠীর দিন থেকে কুরিট গ্রামে দুর্গাপুজো হয়ে আসছে। কুরিটের দুর্গা দশভুজা নন, নন অসুরমর্দিনী৷

মাঘ মাসে দুর্গা আসেন আমতার কুরিট গ্রামে, মহালক্ষ্মী রূপে হয় দেবী আরাধনা

আঠেরো হাতের দুর্গা

শেষ আপডেট: 8 February 2025 19:35

দেবাশিস গুছাইত, হাওড়া

মাঘের শীতে দেবীর আগমন। বসন্ত পঞ্চমীর পরের দিন থেকেই হাওড়ার আমতায় কুরিট গ্রামের বাসিন্দারা মেতে ওঠেন দুর্গা আরাধনায়।  

৪৭ বছর ধরে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো পরে ষষ্ঠীর দিন থেকে কুরিট গ্রামে দুর্গাপুজো হয়ে আসছে। কুরিটের দুর্গা দশভুজা নন, নন অসুরমর্দিনী৷ তিনি সিংহের উপর আসীন, তাঁর আঠেরো হাত৷ তারাময়ী আশ্রম মহালক্ষ্মী রূপে দুর্গার পুজো করে৷ আঠারো হাতের প্রতিমাকে কাত্যায়নী রূপে পুজো করা হয় আমতার কুরিট গ্রামে। 

পুজো কমিটির সম্পাদক হীরালাল কোলে জানান, এই এলাকা কৃষি প্রধান। ১৯৭৮ সালের বন্যায় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। তারপর পর পর দুর্যোগের মুখে পড়ে এই এলাকার মানুষ। অনেক পুজো, যজ্ঞ করেও সমস্যা কাটেনি। সেই সময় এক সাধুর এলাকায় দুর্গাপুজো করার বিধান দেন। কাত্যায়নী রূপে পুজো করতে বলেন। দু-এক বছরের মধ্যে এলাকায় উন্নতি ঘটে। তারপর থেকেই মাঘ মাসে দুর্গা পুজো হয়ে আসছে কুরিট গ্রামে। তবে শরতের দুর্গাপুজোর মতো কলাবউ স্নান থেকে সিঁদুর খেলা, সব নিয়মই এখানে অনুসরণ করা হয়।

পুজোর ক'দিন কুরিটের ঘরে ঘরে আত্মীয়দের ভিড় ৷ শুধু কি কুরিট, আশপাশের বড়মহরা, ছোটমহরা, চাকপোতা, কোটালপাড়া, বলরামপুর থেকে মেঠো পথ বেয়ে কত মানুষের পা মিশে যায় আশ্রম চত্বরে৷ পুজো উপলক্ষে মেলা বসে। হইহই করে কেটে যায় গ্রামের মানুষের ষষ্ঠী থেকে দশমী।


```