Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরির পর পরিচারিকাকে না পেয়ে মা-বাবা-দাদাকে অকথ্য নির্যাতন, কাঠগড়ায় ডোমজুড়ের ব্যবসায়ী

২৫ দিন আগে ওই যুবতি তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এরপরেই শোনা যায় আব্বাসউদ্দিনদের বাড়ি থেকে ২০ লক্ষ টাকা খোয়া গিয়েছে।

চুরির পর পরিচারিকাকে না পেয়ে মা-বাবা-দাদাকে অকথ্য নির্যাতন, কাঠগড়ায় ডোমজুড়ের ব্যবসায়ী

চুরির পর পরিচারিকাকে না পেয়ে মা-বাবা-দাদাকে অকথ্য নির্যাতন

শেষ আপডেট: 17 July 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চুরির অপবাদ দিয়ে একই পরিবারের তিনসদস্যকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, অভিযোগকারী তিনজনেরই চুল কেটে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ডোমজুড়ের উত্তর কলোড়াতে। 

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই পরিবারে আর্থিকভাবে সচ্ছল নয়। তাই তাঁদের যুবতী মেয়েকে অভিযুক্ত প্রতিবেশী আব্বাসউদ্দিন লস্কর, নিজামউদ্দিন লস্কর ও ইসা লস্করের বাড়িতে পরিচারিকার কাজ করতে হত।  আব্বাসউদ্দিন, নিজাম, ইসা একই পরিবারের সদস্য। ২৫ দিন আগে ওই যুবতি তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এরপরেই শোনা যায় আব্বাসউদ্দিনদের বাড়ি থেকে ২০ লক্ষ টাকা খোয়া গিয়েছে। আব্বাসউদ্দিনরা অভিযোগ করে, ওই যুবতী এই টাকা নিয়ে পালিয়েছে। এই তিন ব্যবসায়ী পরিবারের রাগ গিয়ে পড়ে যুবতীর মা-বাবা, দাদার উপর।

অভিযোগ, তাঁদের একটি কারখানায় ডেকে বেধড়ক মারধর করে আব্বাসউদ্দিনরা। সেখানে বন্দি  করে রাখা হয় ওই পরিবারকে। পরের দিন কারখানার সামনের মাঠে যুবতীর পরিবারের তিনজনের মাথা চুল কেটে দেয় তাঁরা। এই ঘটনা দৃশ্য মোবাইলে রেকর্ড করে রাখে অভিযুক্তরা। কয়েকদিন আগে ঘটে যাওয়ার এই ঘটনারই ভিডিও এখন ভাইরাল। তবে দ্য ওয়াল অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

আক্রান্ত পরিবারের অভিযোগ, শুধু মারধর করাই নয়, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যুবতীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে ওই ব্যবসায়ী পরিবারকে টাকা ফেরত দিয়েছে। তারা এবিষয়ে কিছুই জানতেন না। শুধু মার ও হুমকির ভয়ে ওই পরিবার ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে জগদীশপুরে দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা। সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটাছেন।

আক্রান্ত পরিবার ওই ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন। তারা নিজেদের ঘরে ফিরতে চান। ঘটনার কথা জানার পরে পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখতে শুরু করেছে। 


```