Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৫ জনকে কামড়েছিল ক্ষ্যাপা কুকুর! পিটিয়ে মেরেই ফেলল পাড়ার লোক

উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বালি খালের কাছেই দুদিন ধরে উৎপাত করছিল একটি পাগলা কুকুর।

২৫ জনকে কামড়েছিল ক্ষ্যাপা কুকুর! পিটিয়ে মেরেই ফেলল পাড়ার লোক

ক্ষ্যাপা কুকুর প্রতীকী চিত্র

শেষ আপডেট: 31 May 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুদিনের এলাকার ত্রাস হয়ে উঠেছিল সে। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড যেখানে যাকে পাচ্ছিল তাকে কামড়ে ধরছিল। পাগলা কুকুরের দৌরাত্ম্য ভয়ে রাস্তায় বেরতেই চাইছিলেন কেউ। অবশেষে বাগে পেয়ে ওই ক্ষ্যাপা কুকুরকে পিটিয়ে মারলেন স্থানীয়রা। এই ঘটনাটি সামনে আসতেই পশুপ্রেমীরা সরব হয়েছে। তাঁদের দাবি, পুরসভা কেন বিষয়টি জেনেও নিশ্চুপ থাকলেন। তারা ব্যবস্থা নিলে এই ধরণের ঘটনা ঘটত না। 

উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বালি খালের কাছেই দুদিন ধরে উৎপাত করছিল একটি পাগলা কুকুর। টোটো, বাস স্ট্যান্ডের ধারে ঘোরা ফেরা করছিল। পথচারি দেখলে কামড়ে দিচ্ছিল তাদের। স্থানীয়রা জানিয়েছেন, শিবনারায়ণ রোড এলাকায় দুদিনে প্রায় ২৫ জনকে কামড়ে দিয়েছে ওই কুকুরটি। এই পথ কুকুরকে নিয়ে এলাকাবাসী যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বাড়ি থেকে বেরতেই ভয় পাচ্ছিলেন তাঁরা। তাই বাড়ি থেকে বেরতে গেলে লাঠি হাতে বেরতে হচ্ছিল তাদের। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধেয় একসঙ্গে দশ জনের উপর হামলা চালিয়েছে একটি কালো কুকুর। মানুষ দেখলেই তেড়ে যাচ্ছিল। দুদিনে প্রায় ২৫ জনকে আক্রমণ করে। পুরসভার কাউন্সিলরকে ফোন করে ঘটনার কথা জানিয়ে কোনও সুরাহা হয়নি। পরে কুকুরটি বাগে পেয়ে তাকে পিটিয়ে মারা হয়। সত্যবান সাহা নামে এক টোটো চালক জানিয়েছেন, তাদের এক টোটো চালককে কামরায় ক্ষ্যাপা কুকুরটি। বৃহস্পতিবার যারা আহত হন তাদের উত্তরপাড়া হাসপাতাল ও স্থানীয় নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায় জানান,পুরসভার কুকুর ধরার পরিকাঠামো নেই।প্রাণী স্বাস্থ্য দফতর বিষয়টি দেখে।


```