Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইঁদুর ধরতে এসে কুকুরের কামড়ে জখম চিল! দুই যুবকের চেষ্টায় প্রাণরক্ষা

চিলটিকে উদ্ধার করে চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁরা। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইঞ্জেকশন ও ওষুধ দিয়ে চিলটিকে সুস্থ করে তোলেন।

ইঁদুর ধরতে এসে কুকুরের কামড়ে জখম চিল! দুই যুবকের চেষ্টায় প্রাণরক্ষা

শেষ আপডেট: 8 January 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কুকুরের কামড়ে জখম চিলকে নিয়ে চিকিৎসকের কাছে ছুটলেন দুই যুবক। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণে বাঁচল চিলটি।

বুধবার সকালে চুঁচুড়ার পেয়ারাবাগান মাঠে বসেছিলেন স্থানীয় যুবক অর্ঘ্য দে ও অঞ্জন ঘোষ। আচমকাই তাঁরা দেখেন জখম অবস্থায় মাঠের ধারে পড়ে রয়েছে একটি চিল। ওড়ার ক্ষমতা ছিল না তার। সঙ্গে সঙ্গে আহত চিলটিকে উদ্ধার করে চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁরা। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইঞ্জেকশন ও ওষুধ দিয়ে চিলটিকে সুস্থ করে তোলেন।

অর্ঘ্য ও অঞ্জন বলেন, "পিয়ারা বাগান মাঠে বসে ছিলাম। সেখানে মাঝে মধ্যে পুকুর পারে চিল এসে বসে ইঁদুর খাওয়ার জন্য। আজ একটি চিলকে আক্রমণ করে একটি কুকুর। ডানায় আঘাত লেগে আহত হয়ে ওড়ার ক্ষমতা হারায় চিলটি।আমরা তুলে নিয়ে পশু হাসপাতালে আসি। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছে। বন দফতরের সঙ্গে কথা বলা হয়েছে। চিলটি পুরোপুরি সুস্থ হলে আবার তাকে উড়িয়ে দেওয়া হবে।

চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন, "যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন খুবই খারাপ অবস্থা ছিল চিলটির। দুটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওরাল ড্রপ দেওয়া হয়। কিছুক্ষণ পর সুস্থ হতে শুরু করে। উড়ে গিয়ে পাশের একটি ঘরে বসে। আরও কিছু ওষুধ দেওয়া হবে। দু- তিনদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। বছর পাঁচেক বয়স হবে চিলটির।"


```