Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডেঙ্গিতে আক্রান্ত চিকিৎসকের মৃত্যু, চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন

চিকিৎসক স্বাতীর স্বামী সুস্নাত দে শল্য চিকিৎসক, কোচবিহারে কর্মরত। স্বাতী চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন।তাদের কন্যাও ডাক্তারি পড়ুয়া।

ডেঙ্গিতে আক্রান্ত চিকিৎসকের মৃত্যু, চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন

শেষ আপডেট: 3 December 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগর হাসপাতালে এক চিকিৎসকের! মৃতের নাম স্বাতী দে (৪৭)। গত ২৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন ওই চিকিৎসক। প্লেটলেট নামতে শুরু করলে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ৩০ শে নভেম্বর এসএসকেএম হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় তাঁর। মৃত্য়ুর শংসাপত্রে ডেঙ্গি ফিভার বলে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসক স্বাতীর স্বামী সুস্নাত দে শল্য চিকিৎসক, কোচবিহারে কর্মরত। স্বাতী চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন।তাদের কন্যাও ডাক্তারি পড়ুয়া।

চন্দননগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় বাড়ি চিকিৎসক দম্পতির। প্রতিবেশী স্বপনকুমার ঘোষ বলেন, "চন্দননগর হাসপাতাল থেকেই ডেঙ্গু হয়েছিল। হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই মৃত্যু হল তাঁর। 

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সেন বলেন, "কয়েকদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। আমরা খুব উদ্বেগে ছিলাম। খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল। তাঁকে আমরা হারালাম। এলাকার মানুষের কাছে আবেদন জানাব যাতে ডেঙ্গি মশার ব্যাপারে সচেতন থাকেন।" তবে চন্দননগরে এমনিতেই ডেঙ্গুর প্রকোপ কম বলেই তিনি দাবি করেন।

হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান। চন্দনগর হাসপাতালেও যান তিনি।মুখ্য স্বাস্থ্য অধিকারিক বলেন, "ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন চিকিৎসক। একজন ভালো চিকিৎসককে হারালাম আমরা।"


```