Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শিশুকে খুন ধর্ষণে ফাঁসি, গুড়াপ কাণ্ডে চরম সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত

আজই শিশুর জন্মদিন। সেই দিনেই তাকে ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসির সাজা হল। গুড়াপের শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়ার পকসো আদালত।

শিশুকে খুন ধর্ষণে ফাঁসি, গুড়াপ কাণ্ডে চরম সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত

গুড়াপ কাণ্ডে ফাঁসির সাজা, প্রতীকী চিত্র

শেষ আপডেট: 17 January 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আজই শিশুর জন্মদিন। সেই দিনেই তাকে ধর্ষণ খুনে অভিযুক্তের ফাঁসির সাজা হল। গুড়াপের শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়ার পকসো আদালত।

গত ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন করে খুন করে অশোক সিং। ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ৫২ দিনের মাথায় বুধবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে। আজ হয় চূড়ান্ত রায় দান। পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বোচ্চ সাজা শোনান। 

দোষী অশোক রায়কে আদালত কী সাজা দেয় তা জানতে শুক্রবার বেলা গড়াতেই আদালতের সামনে ভিড় জমান মানুষ।   গুড়াপ থেকে দলে দলে মানুষ এসেছিলেন আদালত চত্বরে। অশোককে আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভে ফেটে পড়েন তারা। 

গত ২৪ নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল। তাই তার বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও খুঁজতে শুরু করেন। এরপরেই অভিযুক্তের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে মারধর করা হয়। পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়।।

দ্রুত তদন্তের জন্য পাঁচ সদস্যের সিট গঠন করতে নির্দেশ দেন হুগলির পুলিশ সুপার কামনাশিস সেন। সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডি অ্যান্ড টি প্রিয়ব্রত বক্সি। ৯ ডিসেম্বর মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়।


```