Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুতলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে উত্তরপাড়ার পুলিশ  

কীভাবে ওই ছাত্রী পড়ে গেল, এটা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।  একমাত্র মেয়েকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তরুণীর পরিবার।

বহুতলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে উত্তরপাড়ার পুলিশ  

শেষ আপডেট: 19 November 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আবাসনের ছাদ থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর। দুর্ঘটনা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। 

জানা গেছে, দুপুরে স্নান করার পর পাখি নিয়ে আবাসনের ছাদের পাঁচিলে বসে ছিলেন বছর ১৮ র দীপাঞ্জনা গোস্বামী। হঠাৎই চারতলার ছাদ থেকে তাকে নীচের রাস্তায় পড়ে যেতে দেখেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে তার মৃতদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তরুণীর বাবা সুজন গোস্বামী জানান, প্রতিদিনের মতোই এদিনও দুপুরে স্নান করার পর ছাদে গিয়ে ছাদের পাঁচিলে বসেছিল দীপাঞ্জনা। সেই সময় তার সাথে কথাও হয়েছিল। তিনি পাঁচিলে বসতে বারণ করেন মেয়েকে। তাকে নীচে যেতে বলেন। সে জানায় কিছুক্ষণের মধ্যেই সে নীচে যাচ্ছে। তারপর কোনওভাবে সে উপর থেকে ফ্ল্যাটের সামনের রাস্তায় পড়ে যায়। এটা দুর্ঘটনা বলেই প্রাথমিক ভাবে মনে হয় সুজনবাবুর।

তরুণীর মা বলেন, "একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মেয়ের। মেয়ে এখনই বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল তাকে। ছেলেটি দু- বছর সময় চেয়েছিল। আজ ছাদে ফোনে ওর সঙ্গে কিছু কথাবার্তা হয়। তারপরই এই ঘটনা। ছেলেটা খুব ভালো। ওর কোনও দোষ নেই।"

কীভাবে ওই ছাত্রী পড়ে গেল, এটা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। 
একমাত্র মেয়েকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তরুণীর পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকাতেও।


```