Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজ বন্ধের নোটিস দাসনগর জুটমিলে, পুজোর মুখে কর্মহীন প্রায় ৬০০ কর্মী, চলছে বিক্ষোভ

মিল কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করেছে, তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তাঁরা উৎপাদনে নজর দেননি।

কাজ বন্ধের নোটিস দাসনগর জুটমিলে, পুজোর মুখে কর্মহীন প্রায় ৬০০ কর্মী, চলছে বিক্ষোভ

কাজ বন্ধের নোটিস জুটমিলে।

শেষ আপডেট: 26 September 2024 10:28

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে ফের বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৬০০ কর্মী।

জানা গেছে, আজ, বৃহস্পতিবার সকালে দাসনগরের ভারত জুটমিলে কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখেন, গেটে ঝুলছে "সাসপেনশন অফ ওয়ার্ক" নোটিস। এরপরেই তাঁরা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন।

কর্মচারীদের অভিযোগ, ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসকদলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে।

কিন্তু তাঁদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব বলে জানান তাঁরা। গতকাল এই নিয়ে তাঁরা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদও জানান। এরপরে আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। কর্মীদের আরও অভিযোগ, ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত।

এদিকে মিল কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করেছে, তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তাঁরা উৎপাদনে নজর দেননি। এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে। তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে।  

পুজোর মুখে হঠাৎ এই নোটিস দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে কর্মীদের। তাঁরা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল।


```