Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রেললাইন পার হতে গিয়ে পা কাটা পড়া পথ কুকুরকে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে এলেন কাউন্সিলর

কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে তুলে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসকের কাছে।

রেললাইন পার হতে গিয়ে পা কাটা পড়া পথ কুকুরকে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে এলেন কাউন্সিলর

জখম পথ কুকুরের চিকিৎসা চলছে

শেষ আপডেট: 27 December 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে পা কাটা পড়েছিল একটি পথ কুকুরের। যন্ত্রণায় ছটফট করছিল সে। সাহায্যে এগিয়ে এলেন কাউন্সিলর। অ্যাম্বুল্যান্স ডেকে নিয়ে গেলেন পশু চিকিৎসকের কাছে। 

শুক্রবার সকালে হুগলি ঘাট রেল স্টেশনে রেল লাইন পেরোতে গিয়ে কুকুরটির একটি পা কাটা পড়ে। গুরুতর জখম হয় অন্য তিনটি পাও। স্থানীয় একজন বিষয়টি দেখতে পান। কুকুরটি তখন আর্তনাদ করছে পরিত্রাহী। তৎক্ষণাৎ ওই এলাকার যারা টোটোচালক রয়েছেন তারা দৌড়ে আসেন কুকুরটিকে উদ্ধার করার জন্য। কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে নিজে থেকে তার গায়ে হাত দেওয়ার সাহস করে উঠতে পারছিলেন না কেউই। 

সেই খবর পৌঁছয় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তের কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে তুলে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসকের কাছে। এখন তার চিকিৎসা চলছে। পশু চিকিৎসক কুণাল চক্রবর্তী জানিয়েছেন, কুকুরটি অস্ত্রোপচার করতে হবে।

স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানান, খবর পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন। কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পশু চিকিৎসকের কাছে। কুকুরটি সুস্থ হলে তাকে পশুপ্রেমী সংগঠন যারা এই ধরনের কুকুর বিড়ালদের নিজেদের হেফাজতে রাখে তাদের কাছে দিয়ে আসা হবে। তিনি বলেন, "মানুষের সবথেকে কাছের বন্ধু হচ্ছে কুকুর। তারা রাতভর জেগে এলাকা পাহারা দেয়। আজ যখন সে বিপদে পড়েছে তখন সবার কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা। এবং সেই কাজই করেছেন চুঁচুড়ার মানুষজন।"


```