Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মহিলার ভিডিও ভাইরাল হওয়ার পরেই পোস্টার চুঁচুড়ায়, নিশানা কি অসিত! বিধায়কের মুখে কুলুপ

ভিডিও ভাইরাল হতেই তা সমাজমাধ্যমে পোস্ট করে সুর চড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা সজল ঘোষ।

মহিলার ভিডিও ভাইরাল হওয়ার পরেই পোস্টার চুঁচুড়ায়, নিশানা কি অসিত! বিধায়কের মুখে কুলুপ

এই ভিডিও ভাইরাল হতেই তা সমাজমাধ্যমে পোস্ট করে সুর চড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা সজল ঘোষ।

শেষ আপডেট: 4 September 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বুধবার সকাল থেকেই হুগলির চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নজরে পড়েছে একটি পোস্টার। ‘বিধায়ক তুমি দূর হটো, চুঁচুড়ার নারীদের সম্মান বাঁচাও’। কে বা কারা পোস্টার দিল তা যেমন স্পষ্ট নয়, তেমনই স্পষ্ট নয়, কোন বিধায়ককে উদ্দেশ করে এই পোস্টার লাগানো হয়েছে। 

মঙ্গলবারই চুঁচুড়া পুরসভার এক মহিলা কর্মীর একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেননি দ্য ওয়াল। এই ভাইরাল ভিডিওতে এক বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হতে শোনা গিয়েছে ওই মহিলা কর্মীকে। অভিযোগকারিণীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ওঁর মুখের ভাষা খুবই খারাপ। মহিলাদের কুকথা বলেন। ভিডিও কল এবং মেসেজ করেন। উনি এখন ধিক্কার মিছিল করছেন শহরে, কিন্তু উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না।’’ 

এতদিন কেন অভিযোগ করেননি সেই প্রশ্নের উত্তরে ওই মহিলা বলেন, ‘‘ভয়ে অভিযোগ করেন না কেউ। আমার কাছে অনেক প্রমাণ আছে। সময় মতো সেগুলো সামনে আনব।’’ ভিডিওতে ওই মহিলা দাবি করেন, ২০১৬ সাল থেকে তিনি ‘বিধায়কের বাড়িতে’ কাজ করছেন। পুরসভার কর্মী হওয়ার পরেও তাঁকে বিধায়কের বাড়িতে কাজ করতে হত। মহিলা বলেন, ‘‘পুরসভায় ঢুকতে দিতেন না। পুরসভার হাজিরার খাতা সই করতে হত বিধায়কের বাড়িতে। ব্যক্তিগত কাজ করাতেন। জুতো পরিষ্কার করাতেন, টেবিল মোছাতেন। চা দিতে হত।’’ ওই মহিলা দাবি করেন, মাস ছয় আগে বিধায়কের বাড়ির কাজ ছেড়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘ যখন আমি ওঁর কুপ্রস্তাবে রাজি হইনি, তখনই আমায় চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিলেন।’’ 

এই ভিডিও ভাইরাল হতেই তা সমাজমাধ্যমে পোস্ট করে সুর চড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা সজল ঘোষ। ওই মহিলা, বিধায়কের নাম উল্লেখ না করলেও  সজলের দাবি, মহিলার সমস্ত অভিযোগ চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। লকেট লেখেন, ‘‘এমন আর কত মহিলার সঙ্গে আপনি সেফ সাইড করতেন বিধায়কবাবু! আপনি আবার নারী নির্যাতনের বিরুদ্ধে। হাস্যকর!’’

এই অভিযোগ সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক কোনও মন্তব্য না করলেও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন অসীমা পাত্র বলেন, ‘‘আমি নিজেই জানি না বিষয়টা। যাঁরা অভিযোগ করছেন, তাঁদের সঙ্গে আমরা কথা বলব। কী অভিযোগ আছে সব শুনব।’’


```