
চাঁপদানীতে সংঘর্ষ
শেষ আপডেট: 11 April 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুই গোষ্ঠীর সংঘর্ষে (Chapdani Clash)তুমুল উত্তেজনা ছড়াল চাঁপদানিতে। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ হয়(road blocked)। অবরোধ হটাতে লাঠিচার্জ করে পুলিশ।
রামনবমীর শোভাযাত্রা থেকে অশান্তির সূত্রপাত। ওইদিনের একটি ভিডিও ভাইরাল হতেই এদিন উত্তেজনা ছড়ায়। চাঁপদানী পুলিশ ফাঁড়ি ও পলতা ঘাটে জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
চন্দনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা চাঁপদানি পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন।
গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকায় পুলিশ বারবার অবরোধকারীদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু কেউ কথা কানে তোলেনি। উপরন্তু পুলিশ আক্রমণের নিশানা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
বাসিন্দাদের অভিযোগ, চার নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি দোকান বাড়ি গাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিএম রোডেও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর হয় দোকান। চাঁপদানী কিছু এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশের টহল চলছে।