Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ভোলার গুঁতোর ভয়ে আতঙ্কিত চুঁচুড়া মল্লিক কাশেম হাটের ব্যবসায়ীরা, লাঠি হাতে চলছে পাহারা 

কয়েক দিন ধরেই মেজাজ আরও বিগড়েছে নধর চেহারার ষাঁড় ভোলার। পথ জুড়ে দাঁড়িয়ে পড়ছে যখন তখন। আশপাশ দিয়ে যায় কার ক্ষমতা! 

ভোলার গুঁতোর ভয়ে আতঙ্কিত চুঁচুড়া মল্লিক কাশেম হাটের ব্যবসায়ীরা, লাঠি হাতে চলছে পাহারা 

চুঁচুড়ার হাটে ষাঁড়ের আতঙ্ক

শেষ আপডেট: 27 December 2024 17:28

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: চুঁচুড়ার ত্রাস হয়ে উঠেছে ভোলা। প্রাণ বাঁচাতে লাঠি হাতে পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা। মাঝেমধ্যেই শিকেয় উঠছে বেচাকেনা।

এলাকাবাসীরা একসময় তার নাম রেখেছিল ভোলা। তবে স্বভাবে মোটেই ভোলাভালা নয় সে। কয়েক দিন ধরেই মেজাজ আরও বিগড়েছে নধর চেহারার ষাঁড় ভোলার। পথ জুড়ে দাঁড়িয়ে পড়ছে যখন তখন। আশপাশ দিয়ে যায় কার ক্ষমতা! 

রোজ সকাল হলেই গুটি গুটি পায়ে বাজারে ক্রেতা বিক্রেতা আসার আগেই হাজির হয়ে যায় ভোলা। মাথায় ধারালো দুটো লম্বা শিং নিয়ে আচমকাই গুঁতোতে আসছে সে। চুঁচুড়া মল্লিক কাশেমহাটের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ ষাঁড়ের গুতোয় জখম হয়েছেন বেশ কয়েকজন। একরকম প্রাণ হাতে করেই এখন বাজারে বিকিকিনি সারছেন ক্রেতা বিক্রেতারা। 

প্রাণী সম্পদ দফতর থেকে জানানো হয়েছে পায়ে আঘাত লাগাতেই ভোলার আচরণ পরিবর্তন হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, "আমি বিষয়টা জানতে পেরে প্রাণিসম্পদ দফতরের অধিকর্তাকে জানিয়েছি। ষাড়টির পায়ে গভীর ক্ষত আছে। পশু চিকিৎসককে জানানো হয়েছে। ওর চিকিৎসার প্রয়োজন।"


```