Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ক্লাসঘরে মিডডে মিলের দিন শেষ, ধুলাগড়ের স্কুলে ডাইনিং হলে চেয়ার-টেবিলে খাবার খাচ্ছে ছোটরা

স্কুলের ছাদের উপরেই টিনের ছাউনি করে এই ডাইনিং হলের ব্যবস্থা করা হয়েছে । একসঙ্গে ৭০ জন পড়ুয়া বসে খেতে পারবে সেখানে।

ক্লাসঘরে মিডডে মিলের দিন শেষ, ধুলাগড়ের স্কুলে ডাইনিং হলে চেয়ার-টেবিলে খাবার খাচ্ছে ছোটরা

শেষ আপডেট: 20 December 2024 15:07

দেবাশিস গুছাইত

স্কুলের বারান্দায় চাটাই পেতে বসে মিডডে মিল খাওয়ার দিন শেষ। এবার একেবারে স্কুলের ডাইনিং হলে চেয়ার টেবিলে বসে দুপুরের খাবার খাবে পড়ুয়ারা। এমনই ব্যবস্থা চালু হল ধুলাগড় উত্তর প্রাথমিক বিদ্যালয়ে।

এমন অনেক স্কুল রয়েছে, যেখানে জায়গার অভাবে ক্লাসঘরে বসেই খেতে হয় খাবার। পড়ার জায়গা খাবার ফেলে নোংরা করে ছোটরা। এসব সমস্যার কথা মাথায় রেখেই এবারে আলাদা খাওয়ার ঘর তৈরির পরিকল্পনা করেন ধুলাগড় উত্তর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এই ডাইনিং হলের উদ্বোধন করেন জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। স্কুলের ছাদের উপরেই টিনের ছাউনি করে এই ডাইনিং হলের ব্যবস্থা করা হয়েছে । একসঙ্গে ৭০ জন পড়ুয়া বসে খেতে পারবে সেখানে।

তিনি বলেন, "যেসব স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি, সেই সব প্রাথমিক স্কুলে ছোটদের খাবার খাওয়াতে গিয়ে আরও সমস্যায় পড়তে হয়।  যেমন এই স্কুলে মোট ২১৪জন পড়ুয়া রয়েছে। এরকম স্কুলগুলিতেই সর্বশিক্ষা মিশন থেকে আলাদা খাবার ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। জেলার আরও কয়েকটি স্কুলে ইতিমধ্যেই ডাইনিং হল তৈরি করে দেওয়া হয়েছে।" 

ধুলাগড় উত্তর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক পার্থ বসাক বলেন, "পড়ুয়ারা ক্লাসরুমের ভিতরে বেঞ্চে বসে মিডডে মিল খাওয়ার সময়ে উচ্ছিষ্ট ফেলে। দ্রুত তা পরিষ্কার না করা গেলে পরের ক্লাসগুলো করার সময়ে সমস্যা হত। এই ডাইনিং হল তৈরির ফলে সেই সমস্যা আর হবে না, ছাত্র-ছাত্রীরাও ভালভাবে খেতে পারবে।" 

এছাড়া রান্নার পরে ফেলে দেওয়া জিনিস দিয়ে জৈব সার তৈরি করে সবজি চাষেরও পরিকল্পনা নিয়েছেন তাঁরা। সেই সবজি রান্না করে খাওয়ানো হবে ছোটদের। জায়গার অভাবে আপাতত ছাদের উপরে টবে বেগুন, টমে, লঙ্কা, কপির চারা বসানো হয়েছে। আগামী দিনে এই চাষবাস আরও বাড়ানোর পরিকল্পনা আছে। 


```