Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুমিয়ে পড়েছিলেন মা, হাওড়া স্টেশন থেকে অপহৃত সাড়ে তিন বছরের শিশুকন্যা!

হাওড়া স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মের এক কোণে, দুই কন্যাসন্তানকে নিয়ে বসেছিলেন মা। অভিযোগ, রাত জাগার পর লেগে এসেছিল চোখের পাতা। ঘুম ভাঙতেই দেখেন পাশ থেকে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশুকন্যা।

ঘুমিয়ে পড়েছিলেন মা, হাওড়া স্টেশন থেকে অপহৃত সাড়ে তিন বছরের শিশুকন্যা!

হাওড়া স্টেশন

শেষ আপডেট: 7 March 2025 19:24

দেবাশিস গুছাইত,  হাওড়া 

হাওড়া স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মের এক কোণে, দুই কন্যাসন্তানকে নিয়ে বসেছিলেন মা। রাত জাগার পর লেগে এসেছিল চোখের পাতা। অভিযোগ, ঘুম ভাঙতেই দেখেন পাশ থেকে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশুকন্যা। আতঙ্কিত মা দ্রুত হাওড়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে চিহ্নিত করা হলেও এখনও খোঁজ মেলেনি শিশুটির।

পুলিশসূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত বুধবার। হুগলির বাসিন্দা এক মহিলা পরের দিন সকালে দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের ট্রেন  ধরার জন্য মঙ্গলবার রাতে হাওড়া স্টেশনে চলে আসেন। সঙ্গে ছিল সাত ও সাড়ে তিন বছরের দুই কন্যা। লক্ষ্মীকান্তপুরে তাঁর স্বামীর বাড়ি। ওই রাতে প্ল্যাটফর্মে অপেক্ষারত অবস্থায় এক অপরিচিত মহিলা তাঁর সঙ্গে আলাপ জমান। প্রথমে সাধারণ যাত্রীর মতো মনে হলেও, ওই মহিলা দ্রুতই দুই শিশুর সঙ্গে খেলাধুলোয় মেতে ওঠেন।

কিন্তু রাত পেরিয়ে বুধবার সকালে ঘটে অঘটন। পুলিশ জানিয়েছে, মা ক্লান্ত হয়ে স্টেশনে শুয়ে পড়েছিলেন। সেই সুযোগে অচেনা মহিলা সাড়ে তিন বছরের শিশুটিকে নিয়ে চম্পট দেয়। যখন মা জেগে ওঠেন, তখন তার কোলে থাকা শিশুটি নেই! হতভম্ব হয়ে অন্য যাত্রীদের পরামর্শে দ্রুত হাওড়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ স্টেশনের ভেতর ও বাইরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপহরণকারী মহিলাকে শনাক্ত করে। ফুটেজে দেখা যায়, ওই মহিলা শিশুটিকে নিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে ধরে বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। তারপর থেকেই সে উধাও।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই অপহরণ পূর্বপরিকল্পিত এবং অভিযুক্ত মহিলা শিশু চুরি চক্রের সঙ্গে যুক্ত। শিশুটির খোঁজ পেতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এবং শিশুটিকে উদ্ধারের জন্য হাওড়া জিআরপি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্যস্ততম স্টেশনগুলিতে রাতের যাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত? এই ঘটনার পর সেই প্রশ্ন উঠছেই।  পরিবারের আকুতি একটাই, শিশুটিকে দ্রুত উদ্ধার করা হোক। পুলিশের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে এবং শিশুটিকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


```