Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মানুষের মুন্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর, নজরে আসতেই শিউরে উঠলেন চণ্ডীতলার মানুষ

রেল পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ন'টা নাগাদ চণ্ডীতলার বেগমপুর ২০ নম্বর রেলগেট এলাকায় একটি কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখে শিউরে ওঠেন স্থানীয়রা।

মানুষের মুন্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর, নজরে আসতেই শিউরে উঠলেন চণ্ডীতলার মানুষ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 April 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর! শিউরে ওঠা দৃশ্য চণ্ডীতলার বেগমপুরে। শোরগোল পড়ায় ভিড় করেন মানুষ। পরে কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার করা হয়। ট্রেন দূর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

রেল পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ন'টা নাগাদ চণ্ডীতলার বেগমপুর ২০ নম্বর রেলগেট এলাকায় একটি কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রাই কুকুর তাড়ায়। খবর যায় কামারকুন্ডু জিআরপি ও চণ্ডীতলা থানায়। দুই থানা থেকেই পুলিশ আসে।

কাটা মুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন। সেখানে তল্লাশি চালাতেই দেহের খোঁজ মেলে। তারপরেই পুলিশ নিশ্চিত হয় যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

পুলিশ জানিয়েছে, কোনও দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান। ধর মুন্ডু আলাদা হয়ে যায়। পোস্টে সেই রক্তের দাগও পাওয়া গেছে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ধর মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


```