Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন, একজন ট্রাফিকের হোমগার্ড

নামখানার মৌসুনি দ্বীপ থেকে পাকড়াও করা হয় মোহন সাউকে। বিশ্বজিৎ ঘোষকে তার তারকেশ্বরের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। মহম্মদ ইমরান ধরা পড়ে চাঁপদানি থেকে।

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন, একজন ট্রাফিকের হোমগার্ড

আদালতের পথে ধৃতরা

শেষ আপডেট: 9 January 2025 18:26

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন অভিযুক্ত। গ্রেফতার করা হল একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ডকে। ধৃতদের নাম মহম্মদ ইমরান, মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ। ইমরানের বাড়ি চাঁপদানি। মোহন সাউয়ের বাড়ি বৈদ্যবাটি। বিশ্বজিৎ তারকেশ্বরের বাসিন্দা।

দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি দ্বীপ থেকে পাকড়াও করা হয় মোহন সাউকে। বিশ্বজিৎ ঘোষকে তার তারকেশ্বরের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। মহম্মদ ইমরান ধরা পড়ে চাঁপদানি থেকে।

চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। কিন্তু শেষরক্ষা হল না।  একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হচ্ছিল। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে। সুয়োমটো কেস করে ভদ্রেশ্বর থানার পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় তিনজনকে। এদিন ধৃত তিনজনকে চন্দননগর আদালতে পেশ করা হয়।

আদালত ধৃত তিনজনকে দশদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদেরই খোঁজ শুরু করতে চায় পুলিশ।


```